1 Answers
এটা একটা জীবন রক্ষাকারী প্রোসিডিওর যার মাধ্যমে কৃত্তিম ভাবে কিডনীর কাজ চালানো যায়। দুই ধরনের ডায়ালাইসিস আছে। হেমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হেমোডায়ালাইসিস- এর মাধ্যমে শরীর থেকে রক্ত বের করে নিয়ে একটি কৃত্তিম মেশিনে সেটাকে শোধন করা হয়। একটি টিউব দিয়ে রোগীকে মেশিনের সাথে লাগানো হয়, যা ক্রমাগত শরীর থেকে রক্ত টেনে বের করতে থাকে, সেটাকে শোধন করতে থাকে এবং বাড়তি পানি সরিয়ে অপর পথে রক্ত আবার শরীরে ফেরত পাঠায়। যাদের খুব খারাপ অবস্থা তাদের ক্ষেত্রে সপ্তাহে ৩ দিন পর্যন্ত ডায়ালাইসিস লাগে, প্রত্যেক টি সেশন সাধারনত ৩/৪ ঘন্টা হয়।এটা অবশ্যই ডায়ালাইসিস সেন্টারে নিয়ে করতে হবে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস - এটা শরীরের মধ্যেই করা হয়। এক্ষেত্রে শরীরের পেরিটোনিয়াল ক্যাভিটিতে ( পেটের মুক্ত অঞ্চল যেখানে অন্য কোন অর্গান নেই ) ডায়াসাইলেট নামে এক ধরনের রক্ত পরিষোধক ফ্লুইড ঢুকিয়ে দেয়া হয় যা শরীরের টক্সিন এবং অতিরিক্ত পানি রক্ত থেকে সরিয়ে নেয়। কিছুক্ষন রাখার পর সেই ফ্লুইডটা আবার শরীর থেকে সরিয়ে নেয়া হয়। এটা হেমোডায়ালাইসিস এর মত এত ইফেক্টিভ নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy