মোবাইল রুট হয়না?

আমার মোবাইল কিছুদিন আগে রুট করার পর ব্রিক করছিলো।। তারপর কাষ্টমার কেয়ার থেকে ফ্লাশ মাইরা আনছি।।। ফ্লাশ মারার পর আবার আনরুট হয়ে গেছে।।। এখন রুট করতে চাইলে হয়না।। SuperSu.zip ইন্সটল করতে গেলেও installation aborted লেখা আসে।। kingroot apk দিয়েও ট্রাই করছি হয়না।।।।কি করব এখন??? মোবাইলের মডেলঃ Symphony E25
2638 views

2 Answers

গুগুল থেকে iroot অ্যাপটি ডাউনলোডকরে ইনস্টল করুন, তারপর ওপেন করে root now - এ ক্লিক করুন, সঙ্গে ইন্টারনেটকানেকশন অন রাখবেন এবং ৫mb মতডাটা রাখবেন।  রুট হয়ে যাবে আর নাহলেঅন্য উপায় অবলম্বন করতে হবে।  এক-একটামোবাইল এক-এক উপায়ে রুট হয়।  

2638 views Answered
     মোবাইল দিয়ে রুট না হলে , আপনি কম্পিউটারের সাহায্য  নিয়ে রুট করুন।
  • এর জন্য প্রথমে Kingo Android Root সফটওয়ারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে নিন।
  • ইনস্টল করার পর সফটওয়ারটি রান করলে নিচের চিত্রের মত শো করবে।
kingo root device not connected
  • এখন আপনাকে ছোট একটা কাজ করতে হবে। মোবাইলের Developer Options অন করে Enable USB Debugging এ ঠিক চিহ্ন দিতে হবে। এটি করার জন্য আপনার মোবাইলে Settings থেকে Developer Options যেতে হবে। নিচের চিত্রে দেখুন-
USB-Debugging
  • তারপর USB Cable এর মাধ্যমে আপনার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
  • কানেক্ট হওয়ার পর এটি অটোমেটিক্যালি ড্রাইভার ডাউলোড করে ইনস্টল করে নেবে। এর জন্য অবশ্যয় আপনার কম্পিউটারটি ইন্টারনেট এর সাথে কানেক্টেট থাকতে হবে।
  • ড্রাইভার ইনস্টল হওয়ার পর মোবাইলটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
mobile-root-connection
  • এখানে শুধু ROOT এ ক্লিক করলেই আপনার মোবাইলটি রুট হতে শুরু করবে। এর মধ্যে আপনাকে কিছুই করতে হবে না। নিচের চিত্রের মত রুট হওয়ার অপশন শো করতে থাকবে। (রুট হওয়ার জন্য ২-৩ মিনিট সময় নিতে পারে)
rooting
  • রুট কমপ্লিট হওয়ার পর নিচের চিত্রের মত সাকসেছ ম্যাসেজ শো করলে Finish Button এ ক্লিক করতে হবে।
root-success
  • তারপর আপনার মোবাইলটি রিস্টার্ট করুন। That's All.
 এখন থেকে আপনার মোবাইলটি রুটেড ডিভাইস। রিস্টার্ট হওয়া পর মোবাইলে SuperSU নামের একটি এ্যাপ দেখতে পাবেন। এটি হচ্ছে আপনার রুট এ্যাপ/ইউজার। আশা করি সবাই বুঝতে পেরেছেন । তারপরও যদি বুঝতে অসুবিধা হয় কিংবা কোন প্রকার সমস্যা হয় তাহলে মন্তব্য করবেন।
2638 views Answered

Related Questions

Next steps