3 Answers
এত তাড়াতাড়ি সর্দি ভাল হয়না।
সর্দি হলে প্রথম থেকেই নাক ঝেড়ে পরিষ্কার রাখার চেষ্টা করুন। বেশি নাক টানবেন না, নাক টানার ফলে সর্দি শ্বাসনালীতে পৌছে, ফুসফুসে চলে যায়, কফ সৃষ্টি করে। এতে শ্বাস নিতে কষ্ট হতে পারে। কফ হয়ে গেলে, তা ফেলে দিন, গিলে ফেলবেন না। নিয়মিত নাক ঝেড়ে পরিষ্কার রাখবেন, আশা করি এতে শ্বাসের সমস্যা কিছুটা হলেও কমবে। বিছানায় শোবার কারনে নাক বন্ধ হয়ে আসে, ডান নাক বন্ধ হয়ে এলে বাম দিকে ঘুরে শুবেন, য়ার বাম নাক হলে ডান দিকে। যদিও একটু পরপর এপাশ ওপাশ করা বিরক্তিকর, তবু এতে যে নাকটি খুলে যায়, তা দিয়ে ভালই শ্বাস নেওয়া যায়। অনেকের এজমা/এলার্জি জনিত কারনে শ্বাসকষ্ট থাকে, তা সর্দির জন্য হয়েছে, তা বলা যায় না। Deslor 5mg tablet, দিনে একটি খেতে পারেন।
ধুলাবালি, ময়লা, এগুলো এড়িয়ে চলুন। রোগ প্রতিকারের চে প্রতিরোধই ভাল। তুলসি পাতা বেটে খেতে পারেন, Antazol drop ব্যবহার করতে পারেন, স্যুট যদি না করে তাহলে উপরের পদ্ধতিগুলোই অনুসরণ করে দেখতে পারেন।
আপনি একটি রসুন ও একটি আদা কোয়া কোয়া করে তাতে এক চিমটি লবন দিন.এবং অল্প অল্প করে তিন বেলা খান .ঠিক হয়ে যাবে .ইনশাআল্লাহ
সর্দি লাগলে আপনি সবসময় পরিষ্কার থাকবেন। ধুলাবালি থেকে দুরে থাকবেন। অতিরিক্ত পানি খাবেন। তাতে আপনার সর্দি তাড়াতাড়ি কেটে যাবে। আমার জানা মতে এটাই সবচেয়ে সহজ পথ্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy