চাকরি পাওয়ার আমল?

চাকরি পাওয়ার কোন পরিক্ষীত আমল আছে কি?
19491 views

2 Answers

সহীহ হাদিসে বর্ণিত এমন কোনো চাকরীর আমল সম্পর্কে আমার জানা নেই। কিন্তু যদি চাকরি পেতে চান, আল্লাহর কাছে দু হাত তুলে প্রার্থনা করুন। আল্লাহর একটি গুণবাচক নাম হচ্ছে আর- রাযযাক ( রিযিকদাতা)। আপনি আল্লাহকে এই নামে ডেকে প্রার্থনা করতে পারেন। তিনিই আপনার উত্তম রিযিকের ব্যবস্থা করে দেবেন।

অতএব...... হতাশ হবার কিছুই নেই! !!! 

19491 views Answered

৫ওয়াক্ত পড়ুন সেই সাথে ছালাতুল হাজত (صلاة الحاجة) পড়ুন ইনশাআল্লাহ আপ নার আশা পূন' হবে।

নিচে বিস্তারিত দেয়া হল:

বিশেষ কোন বৈধ চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে যে দু’রাক‘আত নফল ছালাত আদায় করা হয়, তাকে ‘ছালাতুল হাজত’ বলা হয়। সঙ্গত কোন প্রয়োজন পূরণের জন্য বান্দা স্বীয় প্রভুর নিকটে ছবর ও ছালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে’ (বাক্বারাহ ২/১৫৩)। এজন্য শেষ বৈঠকে তাশাহহুদের পর সালাম ফিরানোর পূর্বে আশু প্রয়োজনীয় বিষয়টির কথা নিয়তের মধ্যে এনে নিম্নোক্ত সারগর্ভ দো‘আটি পাঠ করবে। اَللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ- (আল্লা-হুম্মা রববানা আ-তিনা ফিদ্দুন্ইয়া হাসানাতাঁও ওয়া ফিল আ-খেরাতে হাসানাতাঁও ওয়া ক্বিনা আযা-বান্না-র)। ‘হে আল্লাহ! হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দিন ও আখেরাতে মঙ্গল দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব হ’তে রক্ষা করুন’। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) অধিকাংশ সময় এ দো‘আটিই পড়তেন’।

দো‘আটি সিজদায় পড়লে বলবে, اَللَّهُمَّ آتِنَا... আল্লা-হুম্মা আ-তিনা...। কেননা রুকূ-সিজদায় কুরআনী দো‘আ পড়া চলে না। [

হুযায়ফা (রাঃ) বলেন, كَانَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ صَلَّى ‘রাসূলুল্লাহ (ছাঃ) যখন কোন সংকটে পড়তেন, তখন ছালাতে রত হ’তেন’।

19491 views Answered

Related Questions

Next steps