sony m5 dual vs samsung j7 দুটোর মধ্যে কোন ফোনটি কিনলে ভাল হবে?
4 Answers
স্যামসাং জে ৭ তথ্য :-
Samsung Galaxy J সিরিজের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে 4G প্রযুক্তি। J সিরিজের আগেও স্যামসাং-এর বেশ কিছু মডেলে 4G প্রযুক্তি ব্যবহার করা হয়েছিলো; কিন্তু সেগুলোর দামটা ছিলো অপেক্ষাকৃত বেশি। যে সকল ব্যবহারকারী মাঝারি দামের স্মার্টফোনগুলোর মধ্যে 4G ইন্টারনেট ব্যবহারের সুবিধা পেতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার সুযোগ। চলতি বছরের জুন মাসে রিলিজ করা Samsung Galaxy J5 এবং Samsung Galaxy J7 দুটো মডেলেই পাওয়া যাবে 4G ব্যবহারের সুবিধা। ফেব্রুয়ারী মাসে রিলিজ হওয়া এ সিরিজের প্রথম মডেল Samsung Galaxy J1 ফোনটিতে 4G কানেক্টিভিটি না থাকলেও তার মাসখানেক পরই বাজারে Samsung Galaxy J1 4G ফোনটি অবমুক্ত করা হয়।
গঠনের দিক থেকে এ সিরিজের তিনটি ফোন দেখতে প্রায় একই রকমের হলেও, এদের স্ক্রিণ সাইজে ভিন্নতা রয়েছে। এদের মধ্যে সবচেয়ে ছোট স্ক্রিণের Samsung Galaxy J1-এর স্ক্রিণ সাইজ ৪.৩ ইঞ্চি; Samsung Galaxy J5-এর ৫ ইঞ্চি এবং Samsung Galaxy J7-এ রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। J1 ছাড়া অন্য দুটি মডেলের স্ক্রিণে ব্যবহার হয়েছে Super AMOLED ডিসপ্লে প্রযুক্তি; যার ফলে আপনি পান সবচেয়ে গাঢ় এবং ঝকঝকে স্ক্রিণের নিশ্চয়তা। যারা একটু স্লিম ফোন পছন্দ করেন, তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক মডেলটি হচ্ছে J7, যার পুরুত্ব মাত্র ৭.৫ মিলিমিটার। Samsung Galaxy J5 এর চেয়ে সামান্য মোটা ৭.৯ মিলিমিটার এবং J1 হচ্ছে ৮.৯ মিলিমিটার।
চমৎকার ক্যামেরা কোয়ালিটি Samsung Galaxy J সিরিজের ফোনগুলোর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। Galaxy J5 এবং J7 দুটো মডেলেরই রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর সঙ্গে যুক্ত অভিনক সব ফিচার যা আপনার তোলা ছবিগুলোকে সবচেয়ে সুন্দর অবস্থায় সংরক্ষণ করতে পারে। ললিপপ অপারেটিং সিস্টেম পরিচালিত এ দুটি ফোনের র্যাম ১.৫ গিগাবাইট, যা অত্যন্ত দ্রুত এবং দক্ষতার সাথে ফোনের ইন্টারনাল টাস্ক ম্যানেজমেন্ট করতে পারে।
Release-Date: June, 2015, OS: Android OS, v5.1 (Lollipop), Processor: Octa-core 1.2 GHz, Display-Size: 5.5 Inch, Camera-Resolution: 13 MP, RAM: 1.5 GB, ROM: 16 GB, Memory-Card: microSD, up to 128 GB.
স্যামস্যাং কোম্পানীর নতুন ফোন গুলির মধ্যে বর্তমান বাজারে Samsung Galaxy J7 ফোনটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই ফোনটি যারা ব্যবহার করছে তাঁরা সবাই ফোনটির বিষয়ে ভালো বলেছে। তাই আমার মনে আপনি Samsung Galaxy J7 ফোন কিনলেই ভালো হবে। এই ফোনের মডেলটাও অনেক সুন্দর।
★Sony Xperia M5 Dual
১. এটা ক্যামেরার মেগাপিক্সেল বেশি-Camera---21 Megapixel / Secondary 13 Megapixel
2. এটার ram বেশি (৩gb ram)
3. এটা তে 200GB পর্যন্ত মেমোরি সার্পোট
করবে।
★Samsung Galaxy J7 (2016)
১. Android 6.0.1 (Marshmallow)
2. এটার ব্যাটারি ভালো (3300 mAh)