আমার স্যামসাং জে৫ ডউজ এটা আসল না নকল চিনব কি ভাবে।? চিনার কি কোন উপায় আছে।?

2861 views

2 Answers

প্রথমেই আপনি ডিস্প্লের দিকে খেয়াল করলে নকল samsung স্মার্টফোনে ডিস্প্লের চারদিকে একটি কালো বক্স আকৃতির খালি অংশ দেখবেন, কিন্তু আসল samsung স্মার্টফোনে তেমনটা নেই। এর সম্পূর্ণ অংশ জুড়েই পর্দা রয়েছে। এছাড়া নকল samsung স্মার্টফোনে আপনি ডিসপ্লের বাইরেও সাদা একটি মোটা করে অংশ দেখতে পাবেন যা আসল samsung স্মার্টফোনে অত্যন্ত পাতলা। অরিজিনাল ভার্সন এ হোম বাটনটি স্ক্রিণ এর নিচে খুব কাছাকাছি থাকবে। কিন্তু নকল ভার্সন এ দেখবেন একটু নিচে আছে যা নরমালি বুঝা যাবেনা তবে খেয়াল করলেই পাবেন পার্থক্যটা দেখতে। অরিজিনাল Samsung এর প্রিন্ট করা লোগো টি নখ বা কিছু দিয়ে স্ক্রেচ করলে মলিন বা উঠে যাবেনা, তবে নকল Samsung এর প্রিন্ট করা লোগো টি স্ক্রেচ করলে ঝাপসা হয়ে যাবে। নকল Samsung এ আপনাকে প্যাকেটের সাথে একটি ফ্লিপ কভার ফ্রি দিবে আসল স্মার্টফোনে আপনাকে কোন ফ্লিপ কভার দিবেনা। নকল Samsung এ আপনাকে সেটের সাথে দুটি ব্যটারি দিবে মানে একটা এক্সট্রা বাড়তি কোন জিনিস আপনি আসল Samsung এর সাথে পাবেন না। অতএব, দুটি ব্যাটারি চার্জার সেটের সাথে দিলেই বুঝবেন ভেজাল আছে। উপরের সব কিছুর পরও যদি বুঝতে না পারেন এটি আসল নাকি নকল তবে আপনি LCD টেস্ট করে নিতে পারেন সহজেই। মোবাইলটি হাতে নিয়ে *#0*# এই কোডটি চাপুন। যদি LCD TEST এর জন্য যদি Blue , red এইগুলো যদি আসে তাহলে আসল বুঝবেন। এছাড়াও যদি এই টেস্টগুলো করা যায় তাহলে আসল *#1234# (View SW Version PDA, CSC, MODEM) *#0*# (General Test Mode) *#12580369# (SW & HW Info) *#197328640# (Service Mode) *#0228# (ADC Reading) *#32489# (Ciphering Info) *#232337# (Bluetooth Address) *#232331# (Bluetooth Test Mode)

2861 views

*#06# ডায়াল করে সেই নাম্বারটা www.imei.info সাইটে দিন। তারপর ছবিসহ বিস্তারিত আসলে ফোনটি আসল আর না আসলে নকল।

2861 views

Related Questions