2 Answers
ব্যবহারকারী যে তথ্য কম্পিউটারে ঢোকাতে চান, কম্পিউটার তা গ্রহণ করে। তার পর ব্যবহারকারীর নির্দেশমতো ঐ তথ্যগুলিকে ব্যবহার করে কম্পিউটার তার করণীয় কাজ সেরে ফেলে। যে সব যন্ত্রাংশের মাধ্যমে এক জন ব্যবহারকারী কম্পিউটারে তথ্য ঢোকাতে পারেন ও কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন, সেগুলিকে বলে ইনপুট ডিভাইস। সাধারন ভাষায় ইনপুট/আউটপুট হল কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগ। কম্পিউটারের জগতে, ইনপুট/ আউটপুট বা আই/ও হল একটি তথ্য প্রসেসিং সিস্টেমের (যেমন কম্পিউটার) সাথে বাইরের জগতের কারো সাথে যোগাযোগ হয় যেমন মানুষ। ইনপুট হল সিস্টেমকে প্রদত্ত সংকেত বা তথ্য যা সেটি গ্রহন করে এবং আউটপুট হল ঠিক তার উল্টো মানে সিস্টেমের প্রদত্ত সংকেত বা তথ্য যা আমরা গ্রহন করি। বিভিন্ন ধরনের ইনপুট/ আউটপুট ডিভাইস রয়েছে যেগুলো মানুষ ইনপুট/ আউটপুটের জন্য ব্যবহার করে। উদাহরণসরূপ বলা যায়, কিবোর্ড, মাউস (ইনপুট ডিভাইস) আর মনিটর, প্রিন্টার (আউটপুট ডিভাইস)। আবার ব্যতিক্রমও আছে যেমন মডেম, নেটওয়ার্ক কার্ড এগুলো ইনপুট এবং আউটপুট দুটোই করে। মজার ব্যপার হল, কোন ডিভাইস ইনপুট বা আউটপুট হবে তা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। কিবোর্ড আর মাউস মানুষের দেয়া ইনপুট বা নির্দেশটা নেয় নাড়াচাড়া বা কি চাপ দেয়ার উপর। তাতে যে সংকেত কম্পিউটার গ্রহণ করে তা প্রথমে কনভার্ট বা পরিবর্তন হয়ে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত হয় এবং কম্পিউটার তা বুঝে নেয়। একই ভাবে মনিটর, প্রিন্টার প্রভৃতি যন্ত্রাংশগুলো কম্পিউটারের দেয়া সংকেতগুলো নেয় এবং মানুষ বোঝার মত করে তা দেখায়। তাই একজন কম্পিউটার ব্যবহারকারীর দৃষ্টিতে কোন কিছু মনিটরের স্ক্রীনে পড়া মানে ইনপুট গ্রহণ করা।
সহজভাবে ইনপুট হল তথ্য প্রেরণ করা আর আউটপুট হল তথ্য বের করা।ইনপুট আউটপুট দিয়ে গ্রহণ বাহির করা হয়
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy