ক্যাপ এর সংখ্যা কত?
একটি টেবিলে 5 টি ক্যাপ আছে।3টা কালো , আর 2 টা সাদা।3 টা ছেলেকে 3 টা কেপ পড়িয়ে দেয়া হল এবং তারা এক জনের পেছনে একজন দাড়িয়ে আছে। শেষের জনকে জিজ্ঞেস করা হল তুমিতো তোমার সামনের 2 জনকে দেখছ , তুমি কি বলতে পারবে তোমার মাথায় কি রংয়ের কেপ আছে? ও বলল না পারব না।মাঝখানের জনকে জিজ্ঞেস করা হল তুমি তো সামনের জনকে দেখছ আর শেষের জনের কথা শুনেছ তুমি কি বলতে পারবে তোমার মাথায় কি রংয়ের কেপ আছে, ও বলল পারবনা।এবার সামনের জনকে জিজ্ঞেস করা হল তুমি তো পেছনের দুজনের কথা শুনেছ , তুমি কি বলতে পার তোমার মাথায় কি রংয়ের কেপ আছে? সে বলল পারব । আগেই বলে রাখি ওরা তিন জনই খুব বুদ্ধিমান।প্রশ্ন হল সামনের জন কিভাবে বলল এবং কি রংয়ের কেপ ছিল?
2997 views
1 Answers
দেওয়া আছে,
একটি টেবিলে 5 টি ক্যাপ আছে।3টা কালো , আর 2 টা সাদা।3 টা ছেলেকে 3 টা ক্যাপ পড়িয়ে দেয়া হল এবং তারা এক জনের পেছনে একজন দাঁড়িয়ে আছে।
এবং তিনজনই খুব বুদ্ধিমান ।
শেষের জন না পারার কারণঃ শেষের জন দেখল সামনের দু জনের মাথায় কালো রঙের ক্যাপ । সেতো জানে তিনটি সাদা এবং দুটি কালো । তাই তার মাথায় কালো ক্যাপও থাকতে পারে সাদাও থাকতে পারে ।
মাঝের জন না পারার কারণঃ মাঝের জন শুধু সামনের জনের মাথার ক্যাপটিই দেখতে পাচ্ছে । তাই তার মাথায় কি রঙের ক্যাপ আছে তা বলতে আরও বেশি অপারগ ।
সামনের জন পারার কারণঃ সামনের জন শেষের জনের কথার উপর সিদ্ধান্ত নিয়ে বলতে পারবে যে আমার মাথায় কাল রঙের ক্যাপ আছে ।
সামনের জন ভাববে আমাদের সামনের দুজনের মাথায় যদি সাদা ক্যাপ থাকত তাহলে শেষের জন বলতে পারত যে শেষের জনের মাথায় কালো ক্যাপ আছে । কারণ, সাদা ক্যাপ দুটি ।
তাই সামনের জন বলতে পারবে যে তার মাথায় কালো ক্যাপ আছে ।
বিঃ দ্রঃ
1: সামনের দুজনের মাথায় একই রঙের ক্যাপ থাকলেই কেবল শেষের জন অথবা সামনের জনের উত্তর দেওয়া সম্ভব হবে ।নতুবা হবেনা ।
2:
মাঝের জন কখনই উত্তর দিতে পারবে না ।
3:
শেষের জন উত্তর দিতে পারবে যদি সামনের দুজনের মাথায় সাদা ক্যাপ থাকে তাহলে তার মাথায় অবশ্যই কালো ক্যাপ আছে ।কারণ সাদা ক্যাপ দুইটি ।
আর সামনের দুজনের মাথায় যদি কালো ক্যাপ থাকে তাহলে শেষের জন উত্তর দিতে পারবে না । কারণ কালো ক্যাপ তিনটি ।তার মাথায় সাদাও থাকতে পারে কালো ও থাকতে পারে ।তখন সামনের জন পেছনের জন উত্তর না দিতে পারায় উত্তর দিতে পারবে যে আমাদের সামনের দুজনের মাথায় কালো ক্যাপ আছে।অতএব আমার মাথায় কালো ক্যাপ আছে ।
অতএব ,
তিন জনের মাথায় কালো ক্যাপ পরালেই কেবল সামনের জন বলতে পারবে । ( কারণ শেষের জন উত্তর দিতে পারবেনা )
যেহেতু শেষের জন উত্তর দিতে পারে নাই ।
সেক্ষেত্রে তিনজনকে কালো ক্যাপই পরানো হয়েছিল ।
এক্ষেত্রে সামনের জনই কেবল বলতে পারবে ।
(আমার ব্যাখ্যাগুলো ভালকরে পড়বেন)
***
প্রশ্ন টির সীমাবদ্ধতা :
(আপনারাও ভাবতে পারেন)
সামনের দুজনের মাথায় দুই রঙের ক্যাপ পরালে শেষের জন তো বলতেই পারবেনা ।
( মাঝের জন যেকোনো প্রেক্ষিতেই অপারগ)
সামনের জন শেষের জনের না পারার প্রেক্ষিতে উত্তর দিলে ভুল হবে ।
অতএব , তিন জনের মাথায় কালো ক্যাপ পরালেই কেবল আইকিউ টি সম্ভব ( অনুধাবন করুন )
2997 views
Answered