1 Answers
ফোর সাবজেক্টে আপনি যা পাবেন তার থেকে ২ বিয়োগ করতে হবে। ধরুন আপনি ফোর সাবজেক্টে ৫ পয়েন্ট পেয়েছেন তাহলে আপনার পয়েন্ট হবে (৫-২) অর্থ্যত ৩. যদি ৪ পয়েন্ট পেতেন তাহলে পয়েন্ট হতো ২ এখন আপনি বাকী সাবজেক্ট গুলোই যেটা পাবেন, বাংলায় ৫, ইংরেজীতে ৪, এভাবে সকল বিষয়ের নম্বর যোগ করুন, যোগ করার পরে ফোর সাবজেক্টের নম্বরটা যোগ করুন (বিয়োগ করে যেটা পাবেন) যা হবে সেটাকে গড় করতে হবে। অর্থ্যত আপনার যত গুলো সাবজেক্ট তত দিয়ে মোট যোগ করা পয়েন্টকে ভাগ করতে হবে তাহলেই প্রাপ্ত পয়েন্ট বের হয়ে যাবে। উল্লেখ্য যে ফোর সাবজেক্টের নম্বর যোগ হয় কিন্তু সেটাকে সাবজেক্টে হিসাবে গননা করা হবে না। অর্থ্যাত ধরুন আপনার মোট পয়েন্ট (ফোর সাবজেক্ট সহ) যোগ করে হলো ৪০ এবং আপনার বিষয় হলো ৯ টি এখন এখান থেকে ফোর সাবজেক্ট বাদ দিতে হবে কিন্তু তার পয়েন্ট থেকে যাবে। তাহলে ৪০ কে ভাগ দিতে হবে ৮ দিয়ে। আশা করি বুঝেছেন ভাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy