1 Answers

আসলে কোনো সাবজেক্টই সেই অর্থে কাজের ক্ষেত্র তৈরী করতে পারেনা..এটা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং কর্ম ব্যবস্থার একটা ব্যর্থতায় বলা চলে... রাষ্ট্র বিজ্ঞানে পড়েও মানুষ প্রশাসনের কর্মকর্তা হচ্ছেন, আবার মেডিক্যাল/ ইন্জিয়ারিং পড়েও একই জব করছেন.. একই ভাবে, বিবিএ পড়েও যেমন মানুষ কর্পোরেট জব করছে, রাষ্ট্রবিজ্ঞানীদের সংখাও সেখানে চোখে পরার মতই থাকছে...তবে তারপরেও যদি জানতে চান এই সাবজেক্ট এ পড়ে আপনি কোন কোন সেক্টর এ কাজ করতে পারেন, বলব, সরকারী-বেসরকারী সব চাকরিই আপনার জন্য..বিশেষ করে বিসিএস, সরকারী অন্যান্য জব, শিক্ষকতা (সরকারী-বেসরকারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) এবং উন্নয়নমূলক কাজ করে যে প্রতিষ্ঠান গুলো সেখানে আপনি ভালো করবেন.

2633 views

Related Questions