• দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ১৫ মিনিটে ৩ কি. মি.এবং স্রোতের প্রতিকূলে ১৫ মিনিটে ১ কি. মি. পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় কর। [ সপ্তম শ্রেণির অংকটি ব্যাখ্যা সহ গণিতের নিয়মে বুঝিয়ে দিন ]
3160 views

1 Answers

স্রোতের অনুকূলে ১৫ মিনিটে যায়= ৩ কি. মি।

স্রোতের অনুকূলে ১ মিনিটে যায় = ৩/১৫ কি. মি।

স্রোতের অনুকূলে ৬০ মিনিটে যায়= ৩/১৫*৬০ কি. মি।

=১২ কি.মি

স্রোতের প্রতিকূলে ১৫ মিনিটে যায়=১ কি.মি

স্রোতের প্রতিকূলে ১ মিনিটে যায়=১/১৫ কি.মি

স্রোতের প্রতিকূলে ৬০ মিনিটে যায়=১ /১৫*৬০ কি.মি

=৪ কি.

ধরি স্রোতের বেগ =ক

আমরা জানি,  

 স্থির পানিতে নৌকার বেগ=

স্রোতের অনুকূলে নৌকার বেগ-স্রোতের বেগ।

=(১২-ক) কি. মি।........(১)

আবার, 

স্থির পানিতে নৌকার বেগ=

স্রোতের প্রতিকূলে নৌকার বেগ + স্রোতের বেগ

=(৪+ক) কি. মি.......(২)

১ ও ২ নং সমীকরণ হতে পাই,

১২-ক=৪+ক

১২-৪= ক+ক

ক+ক=১২-৪

২ক=৮

ক=৮/২

ক=৪

অর্থাৎ  স্রোতের বেগ প্রতি ঘন্টায় = ৪ কি.মি 

১ নং সমীকরনে ক এর মান বসিয়ে পাই, 

স্থির পানিতে নৌকার বেগ= (১২-৪) কি.মি  =৮ কি. মি

উত্তর : স্রোতের বেগ প্রতি ঘন্টায় ৪ কি. মি এবং স্থির 

পানিতে নৌকার বেগ প্রতি ঘন্টায় ৮ কি. মি।

3160 views

Related Questions