1 Answers
পি-টাইপ সেমিকন্ডাক্টরের গঠন: কোন খাঁটি সেমিকন্ডাকটরের সাথে ভেজাল হিসেবে সামান্য পরিমাণ ত্রিযোজি মৌল যেমন: ইন্ডিয়াম, গ্যালিয়াম, অ্যালূমিনিয়াম ইত্যাদি মিশ্রিত করা হয় তাকে পি-টাইপ সেমিকন্ডাক্টর বলে।
একটি পি-টাইপ সেমিকন্ডাক্টরের গঠন দেখানো হয়েছে। যাতে চতুর্যোজী জার্মেনিয়াম এর সাথে ভেজাল হিসেবে ত্রিযোজী গ্যালিয়াম কে মিশ্রিত করা হয়েছে। প্রত্যেকটি ভেজাল পরমাণু (গ্যালিয়াম) একটি করে হোল সৃষ্টি করে। এভাবে সামান্ন পরিমাণ ভেজাল দ্রব্য লক্ষ লক্ষ হোল সরবরাহ করতে পারে।
এন-টাইপ সেমিকন্ডাক্টর: কোন খাঁটি সেমিকন্ডাকটরের সাথে ভেজাল হিসেবে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল যেমন: আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস ইত্যাদি মিশ্রিত করা হয় তাকে এন-টাইপ সেমিকন্ডাক্টর বলে।
একটি এন-টাইপ সেমিকন্ডাক্টরের গঠন দেখানো হয়েছে। যাতে চতুর্যোজী জার্মেনিয়াম এর সাথে ভেজাল হিসেবে পঞ্চযোজী আর্সেনিক মিশ্রিত করা হয়েছে। প্রত্যেকটি ভেজাল পরমাণু (আর্সেনিক) একটি করে মুক্ত ইলেক্ট্রন সৃষ্টি করে। এভাবে সামান্ন পরিমাণ পঞ্চযোজী ভেজাল দ্রব্য লক্ষ লক্ষ মুক্ত ইলেক্ট্রন সরবরাহ করতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy