3 Answers
জি, ভাই, হোমিওপ্যাথিতে অ্যাজমা রোগীদের জন্য ভাল চিকিৎসা রয়েছে। আপনি যথাযথ হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে ভাল ফল পাবেন, ইনশাআল্লাহ।
আসলে এটি কোন প্যাথীতে নির্মুল হয়না।
এটি নিয়ন্ত্রণ করা যায়, এটি নির্মুলে সঠিক
চিকিত্সায় হোমিওপ্যাথি তে নেই।
নিয়ন্ত্রন আছে।
সুস্থ থাকতে হলে করনীয়-
অ্যাজমা সাধারণত কম বয়সীদের বেশি হলেও যে কোন বয়সে যে কারোই হতে পারে। যারা এখনো সুস্থ আছেন তারা এবং যাদের ইতোমধ্যে এই সমস্যাটি দেখা দিয়েছে তারা একটু সচেতন হলেই সুস্থ স্বাভাবিক জীবন করতে পারবেন। অতীতে এই রোগ নিয়েই অনেক মানুষ তার দেশ পরিচালনা করেছেন, অভিনয় জগতকে মাতিয়ে গেছেন, এমনকি অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জিতে নিয়েছেন অনেকবার। তাহলে আসুন ঝুঁকি মুক্ত থাকতে হলে কি কি করনীয় একবার দেখে নেয়া যাক -
১। ধূমপান এবং অন্যান্য সকল প্রকার তামাকজাত দ্রব্য সম্পূর্ণ পরিহার করতে হবে।
২। রাস্তা ঘাটের অতিরিক্ত ধুলা বালি থেকে বাঁচার জন্য নিরাপত্তা মাস্ক ব্যবহার করা যেতে পারে।
৩। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়তে হবে।
৪। আমাদের ঘরবাড়িতে পর্যাপ্ত আলো বাতাস যাতায়াতের ব্যবস্থা থাকতে হবে, যাতে চারপাশ স্যাঁতসেঁতে না হয়ে যায়। স্যাঁতসেঁতে ঘরে ছত্রাক জন্ম নেয় এবং ছত্রাকের কারনে অ্যাজমা হবার সম্ভাবনা বেড়ে যেতে পারে।
৫। যে বাড়িতে অ্যাজমা রোগী আছে সে বাড়িতে কোন পোষা প্রাণী না রাখাই শ্রেয়। ঘরের মেঝেতে কোন কার্পেটও রাখা যাবে না।
৬। ঋতু পরিবর্তনের সময়টাতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে এই সমস্যা অধিক হারে দেখা দেয় বলে এই সময়টাতে খুব সতর্ক থাকতে হবে।
৭। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরণের খাবার খেলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে। সেসমস্ত খাবার একটু এড়িয়ে চলাই ভাল হবে। অতীতে দেখা গেছে যে এই সব খাবারগুলো কারো কারো ক্ষেত্রে সমস্যার কারন হয়ে থাকে- ইলিশ মাছ, চিংড়ি, সামুদ্রিক মাছ, হাঁসের ডিম, গরুর মাংস, গরুর দুধ, বাদাম, কিছু সবজি যেমন- কচু, বেগুন, পুঁইশাক ইত্যাদি।
৮। যাদের আগে থেকেই অ্যালার্জি সংক্রান্ত সমস্যা আছে তাদের হাঁপানি বা অ্যাজমা হবার সম্ভাবনা বেশি থাকে, তাই উপরিউক্ত বিষয়গুলো তাদেরকে আরও বেশি করে মনে রাখতে হবে এবং মেনে চলতে হবে।
৯। যারা ইতোমধ্যে এই সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন এবং বছরে অন্তত চার থেকে ছয় বার একজন চিকিৎসক অথবা অ্যাজমা ট্রেনিং প্রাপ্ত নার্সের কাছে স্বাস্থ্য পরীক্ষা করানো উচিৎ।
হ্যাঁ এর সঠিক চিকিৎসা হোমিওপ্যাথিকে আছে! তবে আপনি একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা নিতে হবে এবং ওনার নির্দেশনাযায়ী চলতে হবে!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy