ফ্ল্যাট কেনা ভালো, নাকি ভাড়া নেওয়া ভালো?
আমার প্রশ্নটি শুনে অনেকেই অবাক হতে পাড়েন। তবে এটাই আমার মূল প্রশ্ন যে ঃ ফ্ল্যাট কেনা ভালো, নাকি ভাড়া নেওয়া ভালো ?
প্রথমতঃ
1400 Square feet এর ফুল রেডি একটি লাক্সারিয়াস ফ্ল্যাট ঢাকার অভিজাত এলাকায় কিনতে গেলে মিনিমাম 70-80 লাখ টাকা লাগবে । পক্ষান্তরে সেই একই রকম একটী লাক্সারিয়াস ফ্লাটে ভাড়া থাকতে গেলে মাসে বড়জোড় 40-50 হাজার টাকার প্রয়োজন হবে।
দ্বিতীয়তঃ
এখন আমি যদি 70 লাখ টাকা ব্যাংকে রাখি তাহলে প্রতি মাসে ইন্টারেস্ট হিসেবে 70 হাজার টাকা পাবো। আর এই টাকা যতদিন টাকা রাখবো ততদিনই দিতেই থাকবে। এই 70 হাজার টাকা থেকে যদি ৫০ হাজার টাকা মাসিক বাসা ভাড়া হিসেবে বেয় করি তাহলে আমার প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা সেভ করতেছি। বাসা ভাড়া হয়তো বছর বছর বাড়বে কিন্তু সেটা কখনোই ৭০ এর কোটা ছাড়িয়ে যেতে পারবে না।
তাই আমি যদি বাসা ভাড়া থাকি, আমার খরচ কম হচ্ছে, এবং আমার টাকার টাকাও ব্যাংকে সুরক্ষিত রয়ে গেলো। কিন্তু ফ্ল্যাট কিনলে সেটা ৫০ বছর পর অবশ্যই অনেক কম দামে রিসেল দিতে হবে।
সেই যুক্তিতে ফ্ল্যাট কেনা ভালো, নাকি ভাড়া নেওয়া ভালো ?
8 Answers
ভাই আপনে যে যুক্তি এবং হিসাব দিলেন তাতে তো মনে হচ্ছে ভাড়া নিলেই ভাল। তাছাড়া বিভিন্ন প্রয়োজনে বাসা চেন্জ করা যাবে।
ধর্মীয় দিক থেকে দেখতে গেলে আপনার ফ্লাট কিনে নেওয়া উচিত । কারণ সুদ গ্রহণকারীর পরকালে শাস্তি ভয়ানক । তবে আপনে যদি দুনিয়াতে সকল সুখ নিতে চান তবে ভাড়া নেন । তবে আমি ফ্লাট কেনাটাকেই প্রধান্য দিতাম ।
আমি ফ্ল্যাট কেনাকেই ভালো মনে করি। তাছাড়া আপনি ব্যাংকে টাকা রাখার যুক্তি দেখিয়েছেন। ব্যাংকে টাকা রাখাকে আমি সমর্থন করিনা। কারণ ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যায়। আর ইসলামে সুদ খাওয়া হারাম।
আপনার যুক্তি অনুযায়ী ফ্লাট ভাড়া নেয়াই লাভ হবে।
সোহাগ,আপনি যেহেতু মুসলিম তাই যদি ইসলামিক দূষ্টি কোন থেকে দেখেন তাহলে ফ্লাট কেনাই ভাল হবে । কারন ইসলামে সুদ নিশিদ্ধ। এখন সিদ্ধান্ত আপনার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy