1 Answers

ঘাম শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। শরীরের ভেতরে যে তাপমাত্রা আছে- এটি যাতে সহজে বের হয়ে যায় এবং ভেতরে বেশি গরম না হয়ে যায় সে জন্য ঘাম হয়। তার মানে হচ্ছে, ঘাম যখন হয় তখন শরীরের কিছু তাপমাত্রা নিয়ে সে বের হয়ে আসে এবং বাইরের আবহাওয়ায় এসে সেটা শুকিয়ে যায়। অনেকটা এয়ার কন্ডিশন পদ্ধতির  মতো। বাইরের সঙ্গে ভেতরের তাপমাত্রা রক্ষা করা। এটা খুব প্রয়োজনীয়। কারণ আমাদের নির্দিষ্ট তাপমাত্রা দরকার, যেটা আপনারা জানেন, ৯৮ দশমিক ৪ থেকে ৯৯ ফারেনহাইট পর্যন্ত থাকতে পারে। কিন্তু অতিরিক্ত তাপমাত্রা থাকলেই শরীরের ভেতরে যে কার্যকলাপগুলো থাকে সেগুলো ঠিকমতো হতে চায় না। মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ অনুভব করে। এমনকি বিছানায় পড়ে যায়।  জ্বর হলেও হয় ১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে মানুষ অসুস্থ হয়ে যায়। সে জন্য ঘাম আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রক্রিয়া

3150 views

Related Questions