3 Answers
কথা বলা একটা আর্ট। যা বলতে চান তা বলার আগে সব সময় মনে গুছিয়ে নেবেন! বলার পর ভাববেন না কি বললাম! বলার আগেই ভাববেন। যারা সুন্দর করে কথা বলে তাদের দেখবেন কিভাবে বলে। কিভাবে শব্দ চয়ন করে। আর উচ্চারণে সমস্যা থাকলে খবর শুনতে পারেন। শুদ্ধ উচ্চারনে কথা বলতে পারলে ভাল। আর আঞ্চলিকতা থাকলে তা নিয়ে ভাবার কিছু নাই। sidney sheldon এর বইয়ে পড়েছিলাম dialect যে জানে তার ভাষা সম্পর্কে জানা বেশি থাকে। অর্থাৎ সে তার মাতৃভাষার প্রমিত উচ্চারনের বাইরেও ভাষার আরেকটা form জানে! বাংলা একাডেমীর খুব সম্ভবত প্রমিত উচ্চারন নিয়ে বই আছে। তা পড়তে পারেন!
কথা বলাঃ
কথা বলায় পরবর্তন আনুন।সবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতেই হবে।লজ্জা পাওয়া চলবে না।আঞ্চলিকতা পরিহার করুন।
কথা বলার মাঝে স্টাইল আনুন।কিন্তু ইয়ো,আজিব,চরম জাতীয় শব্দ নিজের ডিকশনারি থেকে মুছে ফেলুন।
ইংরেজি বলার চেষ্টা করুন।অর্ধেক ইংরেজি বলবেন না।ইংরেজি না পারলে Wow, Exactly, Thats right জাতীয় ওয়ার্ড গুলো সুযোগ মত মেরে দেন। আকর্শনীয় প্রবাদ,আন কমন জোকস মাথায় রাখুন।চলতি নিউসের ডিটেইলস মাথায় রাখবেন।যাতে আড্ডায় আপনাকে শ্রোতা হয়ে না থাকতে হয়।
বেশি কথা বলবেন না।বেশি বেশি শুনবেন।হালকা পাতলা Economics,পলিটিকস,Women Tenis,recent Technology এর ব্যাপার স্যাপার মাথায় রাখবেন।এক বার রপ্ত করলে এটি দিয়ে অনেক দিন চালিয়ে দিতে পারবেন।
হাসিমুখে কথা বলুন।গাম্ভীর্য বজায় রাখুন।পরিচিত কারো সাথে দেখা হলে এমন ভাবে আলাপ চালিয়ে যান যাতে করে ব্যাটা বোঝে যে আপনি আসলেই একটা মাল।কিন্তু যে বিষয় নিয়ে কথা বলবেন অবশ্যই সে ব্যাপারে আপনার বিস্তর নলেজ থাকা চাই। কথা বলার সময় আই কন্ট্যাক্ট খুব কাজের।এটি ঠিক থাকলে আপনাকে কনফিডেন্স দেখায়।চাইলে টি এস সি তে একটা শুদ্ধ উচ্চারনের কোর্স করে নিতে পারেন।৬০০-৭০০ টাকার কোর্স টা সত্যিই কাজের। মনে রাখবেন আপনি কৌশলে যত নিজের সেলফ ব্র্যান্ডিং বা মার্কেটিং করতে পারবেন ততো আপনার দাম বাড়তে থাকবে। আপনার কিছু থাকুক বা না থাকুক কথা কিন্তু হওয়া চাই নিঃশব্দ আগুন।
কথা বলা সম্মন্ধে ইতিমধ্যে অনেক কিছু লিখে ফেলেছি।
এবার লিখবো পার্সোনালিটি বিল্ডিং নিয়ে।উইদ আউট মাচ এডু...চলুন সরাসরি দেখে নেয়া যাক যেটি আপনার কাজে লাগবে।
• বাংলা ভাষায় বলতে গেলে বলতে হয় আপনার পার্সোনালিটি হতে হবে ইস্পাত ভারী।অন্যের অবর্তমানে তার নামে অন্য ব্যক্তির নিকট কান পড়া দিয়ে সাময়িক মজা নিতে গিয়ে পার্সনালিটি হারাবেন না।
• চান্স পেলেই অন্যের প্রশংসা করুন।আপনি প্রশংসা করলে আপনি একদিন না একদিন অবস্যই সেটা ফেরত পাবেন।
• নারীদের সাথে যেচে কথা বলতে যাবেন না।উনারা কথা বলতে আসলে মুচকি হেসে জবাব দিন।তাদের সাথে দয়া করে সস্তা জোকস মারবেন না।নতুন পরিচয়ে পঁচানোর রিস্ক নিবেন না।তাদের সাথে ইন্টেমেসি গড়ার চেয়ে নিজের পারফর্মেন্সের দিকে জোর দিন।ধীরে ধীরে কথা বলবেন,শুদ্ধ ভাষায়।এতে আপনার স্টাইল ফুটে উঠবে।মনে রাখবেন আপনার সুরতের চেয়ে আপনার স্টাইল,কথা বলা,হাসি,চাহনী আপনাকে অধিক গুরুত্বপুর্ন করে তুলবে।
• দয়া করে এক জনের কথা আর একজন কে লাগাবেন না।
• নারী প্রেমী আমরা সবাই,কিন্তু ভুলেও প্রকাশ করবেন না।
• সব সময় পোশাক আশাকে ফিটফাট থাকুন,ট্রেন্ড ফলো করা টা গুরূত্বপুর্ন নয়।
• হাটার সময় গোড়ালি আগে ফেলুন।এতে হাটার সৌন্দর্য বৃদ্ধি পায়।
• বন্ধুদের সাথে তাল মিলিয়ে অন্যদের পঁচাবেন না,কিন্তু হাসি হাসি ভাব থাকা টা ভালো।
• শয়তান না হলে লিডার হওয়া যায় না।সব জায়গায় লিডার হওয়ার দরকার নাই।বিশেষ বিশেষ ক্ষেত্রে লিডারশিপ দেখান যেখান থেকে আপনি আরো এক সিড়ি উপরে উঠার চান্স পাবেন।এখেত্রে আপনি আপনার এক্সিসটিং লিডার কে কথা,সুতিক্ষনো যুক্তি,দক্ষতা শো অফ করে চুপ করে বসিয়ে রাখেন।
• মনে রাখবেন সবার সামনে আপনার পারফর্মেন্সের সাথে পার্সোনালিটি জড়িত।যদি রেসাল্ট বা কাজ খারাপ হয় তাহলে যতই ভাব মারেন কাজ হবে না।
শেষ কথা হল..."শহরে সাকিব কিং খান অনেক আছে কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কমই আছে।"
কোনো বই আপনাকে help করবে না।।যারা গুছিয়ে কথা বলতে পারে।তাদের সবাই কে দেখে শিখুন, ওরা পারে, আমি
কেন পারবোনা।
ঘুচিয়ে কথা বলা টেকনিকের ব্যপার।
তাই কথা বলুন বেশি করে বিশেষ করে
বন্ধুদের সাথে সব সময়।
তাদের থেকে সাহায্য নিয়ে আস্তে আস্তে
আপনিও পারবেন।কথা বলার আগে কথা কি ভাবে বলবেন চিন্তা করবেন আর কথা আস্তে আস্তে বলবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy