সকল ভর্তি পরীক্ষার তারিখ জানতে চাই?
আমি একজন HSC পরীক্ষার ফলপ্রার্থী। সামনে সকল এডমিশন টেস্ট। আমি মেডিকেল এ পড়তে চাই, আমি কি ভাবে পড়লে মেডিকেলে চান্স পাব?
এবং মেডিকেল, বুয়েট সহ সকল পাবলিক ভার্সিটির পরীক্ষার তারিখ জানতে চাই। পিল্জ হেল্প মি।
1 Answers
দেশের সব সরকারি এবং বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে এই পরীক্ষা ২ অক্টোবর নেয়ার কথা ছিল। কোরবানির ঈদের ছুটির কারণে তা এগিয়ে নিয়ে আসা হয়েছে।
এক ঘণ্টার নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার মধ্য দিয়ে দেশের সব সরকারি- বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হবে।
এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এই পরীক্ষার মাধ্যমে সরকারি- বেসরকারি মিলিয়ে ৯৩টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। ২৯টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৩১৬২ টি। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিক্যাল কলেজে আসন ৫৩২৫টি। সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন ১২৮০টি।
পাস নম্বর ৪০ :
ভর্তি পরীক্ষার পাস নম্বর কমপক্ষে ৪০। ১৮ আগস্ট অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি দুটো মিলিয়ে কমপক্ষে জিপিএ ৮ পেয়েছে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে এসএসসি ও এইচএসসির কোনো একটিতে জিপিএ ৩.৫-এর কম হলে সেই শিক্ষার্থী আবেদন করতে পারবে না।
অনলাইনে আবেদন শুরু হয় ১৯ আগস্ট সকাল ১০টা থেকে। শেষ তারিখ ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। প্রবেশপত্র বিতরণ করা হবে ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
উপজাতি ও পার্বত্য জেলার অ-উপজাতি শিক্ষার্থী যাদের জিপিএ ৭ আছে তারা পরীক্ষায় বসতে পারবে। তবে কোনোটিতে জিপিএ-৩’র নিচে থাকলে সেই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। আবেদনের জন্য শিক্ষার্থীদের অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে।
লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে, দ্বিতীয়বার যারা পরীক্ষা দিচ্ছে তাদের পাঁচ নম্বর কাটা যাবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পরীক্ষার ফি ৭৫০ টাকা প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy