পাখি সম্পর্কে জানতে চাই?

পৃথিবীতে সবচে বড় উড়ন্ত পাখির নাম কি? এবং বাংলাদেশের সবচেয়ে ছোট উড়ন্ত পাখির নাম কি? [প্রমান সহ উত্তর চাই]
3032 views

1 Answers

পৃথিবীর সবচে বড় উড়ন্ত পাখির নাম হল অ্যালবাট্রস। ডানা মেলা অবস্থায়, অ্যালবাট্রসের এক ডানার প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত মেপে দেখা গেছে এগার ফুট। এরা সামুদ্রিক পাখি।হুটহাট আকাশে উড়তে পারে না এরা। শূন্যে উড়াল দেওয়ার আগে তারা মাটিতে কিছুটা দৌড়ে নেয়। 

বাংলাদেশের সবচেয়ে বড় পাখিটির নাম সাদাপিঠ শকুন। তারা লম্বায় হয় ৯০ সেমি বা ৩৬ ইঞ্চি। 

উড়তে না পারা সবচেয়ে বড় পাখিটির নাম উটপাখি। উটপাখি উচ্চতায় হয় ১৪০ সেমি আর ওজনে হয় প্রায় ১৫০ কেজি। আর মাটিতে সবচেয়ে দ্রুতগতির পাখি হচ্ছে উটপাখি। তারা ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। 

বাংলাদেশে ছোট পাখিটির নাম লালবুক ফুলঝুরি। লালবুক ফুলঝুরি লম্বায় হয় ৭ সেঃমিঃ। ওজন ৪ গ্রাম।

তথ্যঃ ভরের কাগজ

3032 views Answered

Related Questions

Next steps