1 Answers
মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু বিশেষ ভূমিকা পালন করেঃ শীতের প্রচন্ড শৈত্য, গ্রীষ্মের উত্তাপ এবং দিন ও রাতের উষ্ণতার পার্থক্যের জন্য ভূপৃষ্ঠের শিলার ক্রমাগত সংকোচন ও প্রসারণ হয় । সাধারণ ভাবে একে আবহবিকার বলে । আর এই আবহবিকারের ফলে শিলাত্বকে ফাটল ধরে এবং শিলার ওপরের অংশ ক্রমশ চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে । পরে তা অবক্ষেপন প্রক্রিয়ায় জলস্রোত, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদির দ্বারা ভূত্বকের উপরিভাগের চূর্ণবিচূর্ণ এবং ক্ষয়প্রাপ্ত অংশগুলি একস্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। এসকল অংশগুলি পরিবাহিত হয়ে অন্য কোনও স্থানে সঞ্চিত হয়। কালক্রমে সঞ্চিত হয়ে বিভিন্ন ধরনের জৈবিক [Organic], রাসায়নিক [Chemical] এবং জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে চূর্ণবিচূর্ণ উপাদানগুলি বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে মৃত্তিকার সৃষ্টি করে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy