বায়োমেট্রিক ট্যাব কি আমার না মোবাইল কোম্পানীর?
আমি একজন মোবাইলের দোকানদার, এখনতো বায়োমেট্রিক রেজিষ্ট্রেশনের জন্য কোন গ্রাহক আসেনা, মোবাইলের সিম ও খুব কম বিক্রি হয়। এখন কথা হলো? মোবাইল কোম্পানী থেকে যে ট্যাব টা আমাকে দিয়েছিল এটা কি তারা নিয়ে যাবে? আমি যদি কোন চাকুরীতে যোগদান করি এবং ব্যাবসা বাদ দিয়ে দেই তাহলেকি তাদেরকে এটা ফেরৎ দিতে হবে? না আমার কাছেই রেখে দিবো? ট্যাব টা আমার কাছে অনেক ভাল লাগছে এটা আমি হারাতে চাচ্ছিনা। কি করতে হবে বলবেন?
2838 views
1 Answers
আসলে ট্যাব টা ফোন অপারেটর কম্পানির ই। আপনি যতদিন দোকান চালাবেন ততদিন আপনার ই কারন এই ট্যাব এর Imei
নাম্বার ওরা লিখে রেখেছে এবং এই ট্যাব এ লাগানো সিম এ আপনার জন্য নির্দিষ্ট একটা একাউন্ট খুলে দিয়েছে। আপনি যদি একান্তই ট্যাবটা রাখতে চান সিম টা ওদেরকে দিয়ে দিতে হবে যাতে পরিবর্তিতে আপনি অবৈধভাবে কোন সিম রেজিস্টেশন করতে না পারেন।এবং ওদেরকে ভালভাবে বুঝিয়ে বললে দিয়ে দিবে।ধন্যবাদ।
2838 views
Answered