2 Answers

বর্তমানে দেশে বিবিএ ডিগ্রীধারীরর অভাব নেই।তাও আবার ন্যাশনাল ভার্সিটির বিবিএ?কোথাও কোন মূল্যায়ন নেই,পাবেন না বরং ন্যাশনাল ভার্সিটির বিবিএ শুনলে অনেকেই নাক সিটকায়।ঢাবি,চবি,রাবি,জাবি র বিবিএ এর কিন্তু মূল্যায়ন আছে।সম্ভব হলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করুন।তা না পারলে সুযোগ থাকলে পলিটেকনিক থেকে ডিপ্লোমা করুন,বিবিএ থেকে বেস্ট অপশন বলেই আমি মনে করি।

3443 views

এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর নেই।সব উত্তরই হবে যার যার ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে।আপনি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ তে ভর্তির যোগ্য তাই ধরে নিচ্ছি এইচএসসি পাশ করেছেন।এখন বিবিএ পড়লে চার বছর পর আপনি একজন গ্রাজুয়েট হবেন আর ডিপ্লোমা পড়লে একই সময় পর যে সার্টিফিকেট অর্জন করবেন তার মান এইচএসসির সমমান।এসএসসি পাশ করেই ডিপ্লোমা করলে সময়ের দিক থেকে বেশ কিছুটা এগিয়ে থাকা যেতো।গ্রাজুয়েট হতে হলে আবার বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়তে হবে।সেক্ষেত্রে ক্যারিয়ার হবে একরকম আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করে বিসিএস পাশ করলে ক্যারিয়ার হবে আরেকরকম। দুটো পথই সম্ভাবনাময়।কাজেই যেটা নিজের কাছে ভালোলাগে সেটাই করতে হবে।

3443 views

Related Questions