ক্রিকেট খেলা কি হরাম?
আমি মুসলিম, আমি জানতে চায় ক্রিকেট খেলা ইসলামে হারাম কি না, দয়া করে প্রশ্নটির উত্তর দিবেন।
1 Answers
বিস্তারিত পড়ার অনুরোধ রইলো।
কোরআনে স্পষ্ট নির্দেশ রয়েছে “হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু । [ সুরা বাকারা ২০৮] এখন কথা হলো, ক্রিকেটের মতো খেলাটি কিন্তু বিধর্মী শয়তানদের আবিস্কার। বিধর্মীদের পদাঙ্ক অনুসরণ করে এই ধরণের খেলা একজন মুসলিমের কাছে গ্রহণযোগ্য হয় কিভাবে?
বিধর্মীদের চক্রান্তঃ মুসলমানদের ঈমান-আমল নষ্ট করে কুফরীতে নিমজ্জিত করার জন্য ইহুদী-খ্রিস্টানরা নানা প্রকার হুজুগ দ্বারা মুসলমানদেরকে হারাম আনন্দে মশগুল করে দিচ্ছে। এ প্রসঙ্গে কালামুল্লাহ শরীফ-এ ইরশাদ হয়েছে, “ইহুদী-নাছারা তথা আহলে কিতাবদের মধ্যে অনেকেই প্রতিহিংসাবশত চায় যে, মুসলমান হওয়ার পর তোমাদের যে কোন রকমে কাফিরে পরিণত করতে।” (সূরা বাক্বারা : আয়াত শরীফ ১০৯) তাই তারা বিভিন্নভাবে চেষ্টা করে থাকে, মুসলমানদেরকে ঈমানহারা করার জন্য। যেমন একদিকে খেলার সাথে সম্পৃক্ত করার মাধ্যমে চেষ্টা করছে, অপরদিকে টেলিভিশনে খেলা ও হাজারো অশ্লীলতা দেখিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতি নষ্ট করে চরম পাপাচারে মত্ত করার কোশেশ করে যাচ্ছে। এ কারণে মাঠে গিয়ে হোক আর টিভিতে হোক সর্বাবস্থায়ই খেলা দেখা হারাম ও কবীরা গুনাহর অন্তর্ভুক্ত বলেই মনে করা হয়ে থাকে।
অপচয়ঃ ক্রিকেট একটি অপচয়ের খেলা। এটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল খেলা গুলোর মধ্যে একটি। কোরানে তাবযীর বা অপব্যয় সম্পর্কে অনেকগুলো আয়াত রয়েছে। সূরা বনী ইসরাইলের ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, “নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।” অপ্রয়োজনে এই অপচয় ইসলাম সমর্থন করে কিভাবে?
নামাজে অবহেলাঃ ক্রিকেট একটা দীর্ঘ সময়ের খেলা। বিশেষ করে টেস্ট ও ওয়ানডে খেলার ক্ষেত্রে বিভিন্ন ওয়াক্তের নামাজকে অবহেলা করা হয়। ইতিমধ্যেই নামাজের বিরতি বলে একটি বিরতি দেবার দাবী উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে তা ধোপে টেকে নি কারণ পাকিস্তান ব্যতিরেকে ক্রিকেটের দাদাগিরি এখনো বিধর্মীদের নিয়ন্ত্রণে। এজন্য অনেক পাকিস্তান ক্রিকেটারকে মাঝেমধ্যে পানিপানের বিরতির সময় মাঠে বসেই নামাজ আদায় করতে দেখা যায়। নামাজ রেখে ক্রিকেট খেলা বা দেখা কোনটাই কিন্তু ইসলাম অনুমোদন করে না।
বর্তমানে ক্রিকেট খেলাতো নাচ গানের চমৎকার উৎস,তাছাড়া নারি পুরুষের উদ্যাম উদযাপন তো রয়েছেই।এতদসকল বেহায়াপনা তো ইসলামে হালাল হতে পারে না।তাই সহজেই অনুমেয় যে ক্রিকেট খেলা হালাল নয় বরং হারাম।