আমি এসএসসি ২০১৫ তে বৃত্তি পেয়েছি। এবং কলেজে ১ বছরের বেতন দিয়েছি। এখন কি সেই বেতনের টাকা ফেরৎ পাবো?
আমি রাজউক উত্তরা মডেল কলেজে পড়াশুনাকরি। ২০১৫ সালে এইচ এস সি তে ভর্তি হই। এখন ২য় বর্ষে পড়ি। আমি সরকারিভাবে "এসএসসি স্কলারশীপ ২০১৫" তে বৃত্তি পাই। রেজাল্ট দিয়েছে ২০১৬ জুন মাসে। . সেখানে বিজ্ঞপ্তিতে লেখা আছে, সরকার অনুমোদিত কোন শিক্ষাপ্রতিষ্ঠান, বৃত্তপ্রাপ্ত কোনো শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করবেনা। যদি কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিকট মাসিক বেতন দাবি করে তাহলে, ঐ প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে। . এবং এই বৃত্তি ২০১৫ জুলাই থেকে ২০১৭ জুন পর্যন্ত কার্যকর হবে। . . কিন্ত এই বৃত্তির রেজাল্ট কলেজে ভর্তির এক বছর পরে প্রকাশ হয়েছে। আর আমি এক বছরের বেতনও দিয়ে ফেলেছি। . অন্যান্য কলেজে পুর্বের বতন ফেরৎ দেয়া হয়। এখন, রাজউক উত্তরা মডেল কলেজ এই টাকা ফেরৎ দিবে কিনা? এবং যদি দেয়, তাহলে কলেজের অফিসে কোনো দরখাস্ত প্রদান করতে হলে কিভাবে করবো? . . প্লিজ, জানাবেন। ধন্যবাদ।
2884 views
1 Answers
আপনি বৃত্তি পেয়েছেন এই মর্মে বেতন মওকুপ এবং
পরিশোধিত বেতন ফেরতের জন্য কলেজ অধ্যক্ষ
বরাবর আবেদন পত্র পেশ করুন।আবেদন পত্রের সাথে
বৃত্তি পেয়েছেন এই সংক্রান্ত ডকুমেন্টস সংযোজন করুন।
কলেজ কর্তৃপক্ষ বেতন মওকুপ এবং পরিশোধিত বেতন
ফেরত দিতে বাধ্য কারণ এটি সরকারি নির্দেশনা।
2884 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy