আমি মানবিক বিভাগ থেকে এইচ এস সি পরীক্ষা শেষ করে এখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিছি কোন বই গুলো পড়লে আমার জন্য চান্স পাওয়া সহজ হবে?
আমার এস এস সি র রেজাল্ট জি পি এ ৪.৫৬
3 Answers
আপনি গুরুগৃহ প্রকাশনী বা প্রিজম এর মানবিক শাখার মানবিক শাখার বইগুলো পড়তে পারেন, আশা করি এতে খুব ভালো প্রস্তুতি নিয়ে আপনি খুব ভালো সাবজেক্ট এ চান্স পেয়ে যাবেন.
আপনি যদি মানবিক বিভাগ থেকে HSC দিয়েছেন, তাহলে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ অর্থাৎ ‘B’ ইউনিটে পরীক্ষা দিতে হবে। ঝটপট প্রশ্নব্যাংক কিনে ফেলুন।
এরপর মন দিয়ে প্রশ্নগুলো পড়ুন। উত্তর করার চেষ্টা করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আপনার উত্তর করতে হবে, তিনটি বিষয়ের। যথা—
১। বাংলা; ২। ইংরেজি; ৩। সাধারণ জ্ঞান (GK).
বাংলার জন্যে ‘বাংলা বিচিত্রা’ বইটি পড়তে পারেন। আর নবম-দশম শ্রেণির বোর্ডের বাংলা ব্যাকরণ বইটি অবশ্যই পড়বেন। নবম-দশম শ্রেণির বইটি যদি থাকে ত ভালো। না থাকলে পুরনো বইয়ের বাজার থেকে কিনে নিন। খুব কম দাম।
ইংরেজির জন্যে English for Competitive Exam (ইংলিশ ফর কমপিটিটিভ এক্সাম), ইংরেজি বিচিত্রা বই কিনুন ও পড়ুন। ইংরেজি ভোকাভিউলারির জন্যে সাইফুর’স ভোকাভিউলারি পড়ুন।
সাধারণ জ্ঞানের (GK) জন্যে প্রতি মাসে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ পড়ুন। এ বছরের জানুয়ারি থেকে এ মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করে নিন। আর আগামী মাস (জুন) থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে ভার্সিটি ভর্তির জন্যে আলাদা চ্যাপ্টার ছাপবে। দুই-তিন পৃষ্ঠার। সেটি পড়ুন। আর ‘নতুন বিশ্ব’ বইটি সংগ্রহে রাখুন, আপডেটটা।
আর যদি কোচিং-এ ভর্তি হতে চান, ভর্তি হয়ে যান। কোর্স বুঝে গেলে বুঝতে পারবেন, কী পড়তে হবে। আর যদি কোচিং-এ ভর্তি না হন, তাহলে কোচিং-এর লেকচার শিট কোনো বন্ধুর নিকট থেকে নিবেন, যে কোচিং করবে। লেকচার শিট প্রতিটি দেখলে বুঝবেন যে, আপনাকে কী আর কতটুকু পড়তে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy