2 Answers

বৃহত্তম/ ব্যস্ততম বিমানবন্দর নির্ণয়ের তিনটি মাপকাঠি আছে- একই সাথে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীসংখ্যা (প্যাসেঞ্জার ট্রাফিক), লোড- আনলোড করা মালামালের পরিমাণ (মেট্রিক টনে হিসেব করা হয়) (কার্গো ট্রাফিক) এবং বিমানবন্দর ব্যবহারকারী মোট বিমানসংখ্যা (ট্রাফিক মুভমেন্ট)।
প্যাসেঞ্জার ট্রাফিক ও ট্রাফিক মুভমেন্টের হিসাবে এককভাবে বৃহত্তম বিমানবন্দর আটলান্টা বিমানবন্দর (মার্কিন যুক্তরাষ্ট্র/ আমেরিকা), কার্গো ট্রাফিকের হিসাবে বৃহত্তম হংকং বিমানবন্দর। আর সম্মিলিতভাবে লন্ডনের বিমানবন্দরগুলো (শহরের হিসাবে) সবচেয়ে বেশি যাত্রী বহন করে।
অন্যদিকে আয়তনের হিসেবে পৃথিবীর বৃহত্তম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের দাম্মামে অবস্থিত। সুতরাং সঠিক উত্তর হওয়া উচিত লন্ডন বিমান বন্দর(সামগ্রীকভাবে)।
sourceঃhttps://en.m.wikipedia.org/wiki/World%27s_busiest_airport
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy