মন চায় মাথাটা কাইটা ফেলায় দেয়?

ঘুম-দিনের বেলা আমার কাছে অধরা এবং অদৃশ্য এক নাম| এতক্ষণ চোখ বন্ধ করে থাকি যেখানে অন্যদের ১-২ ঘন্টা ঘুম হয়ে যাবে সেখানে আমার একটুও ঘুম পায়না|মন চায় কল্লাটা কাইটা টুক্রা টুক্রা কইরা ফালাই|বিশেষ টিপস দেন|আর পারিনা|অনেক নির্জন এবং আরামদায়ক স্থানে ঘূমাই|তারপরে....আর পারিনা|
2866 views

3 Answers

ঘভেষনায় দেখা গেছে ঘুম না হওয়ার 90 শতাংশ ই দায়ী মানসিক চাপ, ভাবনা, উতকন্ঠা। অস্থিরতা, সারিরিক দুর্বলতা টেনশন, বিষন্নতায়, ঔষধের পার্শপ্রতিক্রি ইত্যাদি, তাই আপনি এখন একজন সাইকোলোজিকেল ডাক্তারের পরামর্শ নিলে ঘুমের সমস্যা কেটে যাবে।

2866 views Answered

রাতের বেলায় বেশি ঘুমাবেন না,৬-৭ঘন্টা এর বেশি ঘুমাবেন না রাতে। এর বেশি ৯-১০ঘন্টা ঘুমালে দিনে ঘুম না আসাটা স্বাভাবিক। টেনশনমুক্ত থাকুন সবসময়। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠুন,আর দিনের বেলায় কাজ করুন, অলস হয়ে বসে থাকলে ক্লান্তি আসবেনা কখনো। দুপুরে গোসল এর পর খাওয়া শেষ করে নিরিবিলি জায়গায় বিশ্রাম নিন,যখনই ক্লান্তি অপসারণে চোখ বুঝবেন, দেখবেন ঘুম চলে এসেছে।

2866 views Answered


বিভিন্ন কারনে আমরা রাতে বিছায় যাওয়ার পরও দ্রুত ঘুমাতে পারিনা।একটা কথা মনে রাখতে হবে যে অভ্যাসের মাধ্যমে মানুষ সবকিছু পরিবর্তন করতে পারে।নিচের নিয়মগুলো অনুসরন করুন এবং অভ্যাস করার চেষ্টা করুন।কিছুদিন সমস্যা হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

নির্দিষ্ট সময় বিছানায় যান: প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন। এক ঘণ্টার মধ্যে ঘুম না আসলে অন্য কাজে মনোযোগ দিতে হবে। ক্লান্তি না আসা পর্যন্ত কাজটি করতে থাকুন। তবে এ সময় উজ্জ্বল আলো থেকে দূরে থাকুন।

পেশী শিথিল রাখুন: পেশী শিথিল কৌশল শরীরের খুব ভাল ব্যায়াম। এর মাধ্যমে আপনি অবসাদ কমিয়ে দ্রুত ঘুমানোর কৌশল আয়ত্ব করতে পারবেন।

কুসুম গরম পানিতে গোসল: ভাল ঘুমের জন্য শরীরের তাপমাত্রা হালকা বাড়াতে হবে। গোসলের পর আপনার শরীর আস্তে আস্তে শীতল হয়ে আসবে। একটা সময় আপনার ভাল ঘুম হবে।

ধ্যান: ঘুমানো আগে ধ্যান করলে আপনার ভাল ঘুম হবে। কারণ ধ্যানের মাধ্যামে আপনার মানসিক চাপ কমে আসবে। ধ্যান অনিদ্রা দূর করতে সাহায্য করে বলে ২০০৯ সালের একটি গবেষণায় দাবি করা হয়।

শারীরিক পরিশ্রম: ঘুমের জন্য শারীরিক পরিশ্রম দারুণ কাজে দেয়। যারা বসে কাজ করেন তাদের চেয়ে যাদের কাজে প্রচুর চলাফেরা করতে হয়, তুলনামূলকভাবে তাদের ঘুম ভালো হয়।

যোগ ব্যায়াম: নিয়মিত যোগ ব্যায়াম ভাল ঘুমের ক্ষেত্রে সাহায্য করতে পারে।

তেল ব্যবহার: মাথায় তেল ব্যবহারের অভ্যাস করতে হবে। তেল ব্যবহার করলে মাথা ঠাণ্ডা থাকবে। ২০০৫ সালের একটি গবেষণায় দাবি করা হয়- তেল ব্যবহার করলে ভাল ঘুম হয়।

মোবাইল ফোন দুরে রাখুন: মোবাইল ফোন নিয়ে বিছানায় ঘুমাতে যাওয়া কখনোই উচিত নয়। কারণ অনেক সময় চোখে ঘুম জড়িয়ে আসতে শুরু করলেই ফোন চলে আসতে পারে।

2866 views Answered

Related Questions

Next steps