2 Answers
Have ইংরেজিতে বহুল ব্যবহৃত একটি শব্দ, কিন্তু এটি একই সাথে বিভ্রান্তিকরও হতে পারে কেননা এটিকে বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা যায়। যেমন, এরকম বাক্য প্রায়ই দেখা যায়:
- Kanta has a new mobile phone.
- I have a brother and two sisters.
এই বাক্যগুলোতে has এবং have এর অর্থ হচ্ছে‘আছে’। কিন্তু শফিনাজ যে বাক্যটি উল্লেখ করেছেন তাতে have এর অর্থ ভিন্ন। এই বাক্যটিতে have এর অর্থ ভিন্ন কারণ এটি একটি বিশেষ ব্যাকরণ এর নিয়ম এর অংশ, যেটি হল - have to.
Have to for obligation
যখন কোন পরিস্থিতি অথবা বিশেষ নিয়ম এর কারণে কিছু করা আবশ্যক হয়, তখন আমরা have to ব্যবহার করি।
উদাহরণ:
- Children have to wear uniforms at school.
- I want to pass the exam, so I have to study very hard!
আমরা have to এভাবে বাক্যে ব্যবহার করি: subject + have / has + to + verb
এবার এই উদাহরণগুলো দেখুন।
| Subject | have/has | to | verb | |
|---|---|---|---|---|
| Children | have | to | wear | unforms at school |
| Subject | have/has | to | verb | ||
|---|---|---|---|---|---|
| I want to pass the exam, so | I | have | to | study | very hard! |
মনে রাখবেন, যখন আমরা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলি অথবা যখন আমরা he, she বা itব্যবহার করি, তখন আমাদের have এর পরিবর্তে hasব্যবহার করতে হয়।
- Gopal can't walk. He has to use a wheelchair.
- Nishat has to wake up early in the morning, because she starts work at eight o'clock.
যদি আমাদের অতীতকালের কোন ঘটনা বর্ণনার ক্ষেত্রে have to ব্যবহার করতে হয়, তাহলে আমরাhave to এর পরিবর্তে had to ব্যবহার করি।
- I'm sorry I couldn't come to your party yesterday. I had to work.
- She missed the bus, so she had to wait for the next one.
যদি ভবিষ্যতকালের কোন ঘটনা বর্ণনার ক্ষেত্রে have to ব্যবহার করতে হয়, তাহলে আমরা have to এর পরিবর্তে will have to বা is/are going to have to ব্যবহার করি।
- Mamun will have to get up early tomorrow morning, because he's got an important meeting.
- There is no train from here to Khulna at the weekend, so you are going to have to take the bus.