2 Answers

image লেবুর রসে যে এসিড উপাদান রয়েছে সেটি ব্রণ দূর করতে বেশ কার্যকর। সামান্য লেবুর রস হাতে নিয়ে পুরো মুখে লাগিয়ে ব্রণের ওপর বেশি করে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। লেবুর রস ও মধু লেবুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক মুখের ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের দাগও দূর করে। এ ছাড়া এটি ত্বকের কালচে দাগও দূর করে। লেবুর রস ও কমলার রস সমান পরিমাণ লেবুর রস ও কমলার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এই প্যাক মুখের ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করে। দুধ ও লেবুর রস সমান পরিমাণে দুধ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। বিশেষ করে যেসব জায়গায় ব্রণ আছে সেই জায়গায় বেশি করে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের কালচে ভাব দূর করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে। লেবুর রস ও শসার রস সমান পরিমাণ শসার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকে ব্রণের দাগ সহেজই দূর করে। এ ছাড়া মুখের দাগ দূর করার পাশাপাশি ত্বক নরম ও মসৃণ করে।

3031 views Answered

image

 রোজ রাতে ঘুমোনোর আগে,  মুখে লেবুর রস তুলো দিয়ে ঘসে লাগিয়ে রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি কোনো ভালো একটি facewash দিয়ে মুখটা পরিষ্কার করে দেন।  আপনার ব্রণ আস্তে আস্তে একেবারেই কমে যাবে, দাগ গুলিও মুছে যাবে। ( যদি দেখেন আপনার মুখ জ্বলছে লেবুর রস লাগানোর সময়, তাহলে লেবুর রসের সঙ্গে একটু মধু মিশিয়ে নেন, এতে আপনার মুখ জ্বলাটাও কমবে, আবার মুখ আরও ফর্সা হবে)

3031 views Answered

Related Questions

Next steps