ঘুম ও বিশ্রাম সমস্যা?

সবসময় ঘুম ঘুম ভাব থাকেই। কয়েক মাস যাবৎ। কোন কাজেই আগ্রহ পাচ্ছি না। সমাধান চাই 

2950 views

2 Answers

সর্বপ্রথম পাচ ওয়াক্ত নামাজ আদায় করুন,

পর্যাপ্ত পরিমানে পানি পান করুন,

অতিরিক্ত খাওয়া দাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন,

পরিশ্রম করার মানসিকতা তৈরি করুন,

মনকে শক্ত করে যেকোনো কাজ করার

চেষ্টা করুন, আশাকরি সপ্তাহের ভিতরেই

আপনার সমস্যা দুর হয়ে যাবে।।

2950 views Answered

১) ঘুম ঘুম ভাব দূর করার জন্য চমৎকার ওষুধ হলো ব্যায়াম। যখনই আপনি ঘুম ঘুম ভাব অনুভব করবেন, ঘন ঘন হাই-তুলবেন, সোজা চলে যাবেন খোলা বাতাসে। ব্যায়াম করবেন। দেখবেন কী ঝরঝরে লাগছে আপনার শরীর। নিয়মিত ব্যায়াম আপনার শরীরে কোষ থেকে বর্জ্য দূর করে দেয়, মস্তিষেক সঞ্চালন করে অক্সিজেনসমৃদ্ধ রক্ত, হৃদযন্ত্রকে শক্তিশালী করে তোলে, শরীর থেকে ঝেড়ে ফেলে চর্বি, মাংসপেশিকে করে মজবুত, উদ্বেগ কমায় এবং আপনার মেজাজটাকে করে তোলে প্রফুল্ল। ২) একজন মানুষের জন্য পর্যাপ্ত ঘুমের পরিমাণ হলো ৫ থেকে ৬ ঘণ্টা। কেউ কেউ ৭ ঘণ্টাও ঘুমায়। তবে খেয়াল রাখতে হবে এর কম বা বেশি ঘুমানো যাবে না। স্থায়ী সমাধান চাইলে বলব সময় মত সব কার্যাবলী সম্পাদন করুন l সময় মত খাওয়া, ঘুম, গোসল সব কিছু একটি রুটিন এর মধ্যে নিয়ে আসুন l অপরকল্পিত জীবন ব্যবস্থার জন্যই আমরা এই সমসার সম্মুখীন হই l আর তৎক্ষণিক ভাবে দূর করার জন্যে চোখে মুখে পানির ঝাপটা দিন l কিছু সময় এর জন্যে নিয়ন্ত্রণ এ রাখতে পারবেন

2950 views Answered

Related Questions

Next steps