2 Answers

পেনড্রাইভ, মেমোরি কিভাবে ঠিক করা যায় তা হলো। প্রথমে আপনার উইন্ডোজের START এ কিল্ক করে RUN এ গিয়ে cmd লিখে enter চাপুন। নিচের ছবির মত করে । তারপর Command Prompt চালু হবে।এখন আপনার স্বাদের কম্পিউটারে Corrupted পেনড্রাইভ বা মেমোরি লাগান। ১ নং ধাপ – এখন প্রথমে টাইপ করুন একসাথে ( diskpart ) তারপর enter চাপুন। ২ নং ধাপ – অবার টাইপ করুন ( list disk ) এখন আপনার ড্রাইভ শো করবে। দেখুন আপনার Corrupted পেনড্রাইভ, মেমোরির ড্রাইভ কোনটা । ৩ নং ধাপ – যদি disk 1 বা disk 2 হয় তাহলে যথাক্রমে ( select disk 1 বা select disk 2 ) টাইপ করুন এবং enter চাপুন। ৪ নং ধাপ – এখন ( clean ) লিখে enter প্রেস করুন। ৫ নং ধাপ – টাইপ করুন ( create partition primary ) লিখে enter প্রেস করুন। ৬ নং ধাপ – টাইপ করুন ‍( active ) লিখে enter প্রেস করুন। ৭ নং ধাপ – টাইপ করুন ‍( select partition 1 ) লিখে enter প্রেস করুন। ( আপনার ড্রাইভ অনুয়ায়ী আগেই বলেছি যথাক্রমে) ৮ নং ধাপ – টাইপ করুন ( format fs=fat32 ) লিখে enter প্রেস করুন। আপনি চাইলে fat32 এর বদলে ntfs ফরমেটে ফরমেট দিতে পারেন। ব্যাস আপনার কাজ শেষ এখন Corrupted পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হতে থাকবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 100% হলে ‍Successfully দেখাবে এখন ( exit ) লিখে enter প্রেস করলে Command Prompt বন্ধ হবে । এখন My computer ওপেন করে দেখুন ঠিক হয়ে গেছে।তথ্যসূত্র: http://tunerpage.com/ archives/305091

2993 views

জেনে নিন কীভাবে নষ্ট হওয়া পেনড্রাইভ  ঠিক করবেন-

পেনড্রাইভ টি পিসিতে কানেক্ট করুন । খেয়াল রাখুন, হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো মেমোরি কার্ড দেখালেও সেটিতে প্রবেশ করা যাবে না।


এবার আপনার উইন্ডোজের স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেনুর ওপরের দিকে কমান্ড প্রম্পট (cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator সিলেক্ট করে সেটি খুলুন। কমান্ড প্রম্প্ট চালু হলে এখানে chkdsk mr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।


কম্পিউটারে কার্ডের ড্রাইভ দেখতে পেলে এখানে ‘চেক ডিস্ক’ কমপ্লিট হতে দিন।


এখানে convert lost chains to files বার্তা এলে y টিপুন। এ ক্ষেত্রে ফাইল ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে।


মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।


 

নানাভাবে এমন অকেজো পেনড্রাইভ সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে ‘রিড’ করতে পারে না।

2993 views

Related Questions