2 Answers

মহানবি (সঃ) মোট ২৩টি যুদ্ধে অংশগ্রহন করেন।

9160 views
বুখারী (রঃ)....কিতাবুল মাগাযীতে উল্লেখ করেন যায়দ ইবন আরকাম থেকে বর্ণিত আছে যে, তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে, রাসুলুল্লাহ্ (সা) কয়টি গাযওয়ায় অংশগ্রহণ করেছেন ? তিনি বললেন ১৯ টিতে ৷
আর সহীহ্ বুখারীতে বুরায়দা সুত্রে বর্ণিত আছে, রাসুলুল্লাহ্ (সা) ১৬ টি গাযওয়ায় যোগদান করেন ৷ আর মুসলিম শরীফে একই রাবী থেকে বর্ণিত আছে, যে, তিনি রাসুলুল্লাহ্ (সাঃ)-এর সঙ্গে ১৬ টা গাযওয়ায় অংশ গ্রহণ করেন ৷ একই রাবী সুত্রে মুসলিমের বর্ণনায় আছে যে, রাসুলুল্লাহ্ (স) ১৯ টা গাযওয়ায় যোগদান করেন ৷ আর এগুলোর মধ্যে যুদ্ধ করেন ৮ টিতে ৷ হাকিম (রঃ) হিশাম সুত্রে কাতাদার বরাতে বর্ণনা করেন,  রাসুলুল্লাহ্ (সা) এর গাযওয়া এবং সারিয়ার মোট সংখ্যা ছিল ৪৩ টি ৷  ইমাম আহমদ (রঃ) আযহার ইবন কাসিম রাসিবী সুত্রে কাতাদা থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ্ (স)-এর গাযওয়া ও সারিয়ার মোট সংখ্যা ৪৩টি (১৯টি গাযওয়া আর ২৪টি সারিয়া)

মহানবী (সঃ) এর জীবদ্দশায় 19 টি গাযওয়া + 24 টি সারিয়া = 43 টি যুদ্ধ সংগঠিত হয়।

বিঃ দ্রঃ গাযওয়া হচ্ছে ঐ সব যুদ্ধাভিযান, যেণ্ডলোতে স্বয়ং নাবী কারীম (সাঃ) উপস্থিত ছিলেন ৷ পক্ষান্তরে সারিয়া বলা হয় তাঁর প্রেরিত বাহিনীগুলির অভিযান সমূহকে।

তথ্য সূত্রঃ 
(আল বিদায়া ওয়ান নিহায়া, তৃতীয় খন্ডঃ 429 পৃষ্ঠা)
9160 views