সরকারী পলিটেকনিক্যাল গুলোর সিট সংখ্যা হঠাত বেড়ে গেল কেন?

আমি গত ৩০ তারিখ পলিটেকনিক্যালে অনলাইনে ভর্তির আবেদন করেছি । আমার বাড়ি রংপুর । আমি দেখলাম আমার পাশের জেলা দিনাজপুরে সিভিল ও ইলেক্ট্রিক্যালে সিট সংখ্যা ১ম শিফটে মাত্র ৬০ টি করে । তাই সেকেন্ড চয়েস দিয়েছি পাবনা । এবং ৩য় চয়েস দিয়েছি বগুড়ায় । কিন্তু আজ হঠাত ইন্টানেটে ঢুকে দেখি সিট সংখ্যা প্রায় পলিটেকনিক্যালে দ্বিগুন হয়ে গেছে । যেমন দিনাজপুর কালকে দেখলাম সিভিল ও ইলেক্ট্রিক্যালে সিট সংখ্যা মাত্র ৬০ টি করে ,আবার আজকে দেখি সিট সংখ্যা বেড়ে হয়েছে ১২০ টি করে । এছাড়াও রংপুর,রাজশাহী,বগুড়া,পাবনা সহ প্রায় সব জায়গারেই সিট সংখ্যা বাড়ানো হয়েছে । তাহলে এই সিট সংখ্যা বাড়ানোর নিউজটা এত দেরি করে দিল কেন?????আগে যদি জানতাম দিনাজপুরের সিট সংখ্যা ১২০ টি করে প্রতি শিফটে তাহলে তো আমি সেকেন্ড চয়েস দিনাজপুর দিতাম,কিন্তু আমি আবেদন করে ফেলেছি…………এখন আমি কি করব??????
3123 views

2 Answers

সিট সংখ্যা বাড়ানোর কারন হল দক্ষ মানবশক্তি তৈরি,আর এটি হঠাৎ করে নয়,বরং আরো ২মাস আগে থেকে বলা হয়েছে,আপনি এতো টেনশন করবেন না,আশাকরি নিজ জেলাতে এ চান্স পেয়ে যাবেন।

আবেদন যেহেতু করেই ফেলেছেন আপাতত এতেই থাকুন,দেখুন কি হয়।

3123 views Answered

যেইতো আপনি রংপুর পলিটেকনিক্যালে অনলাইনে ভর্তির আবেদন করেছেন।তা হলে আর অন্য কোথাই ও আবেদন করে কি লাভ।আপনি তো আবেদন করছেন আপনার পয়েন্ট যদি ভালো হয়ে থাকে।তা হলে আপনি রংপুর এ চান্স পেতে পারেন।আর আপনি এখন ও দিনাজপুর এ আবেদন করতে পারবেন।

3123 views Answered

Related Questions

Next steps