শত্রু ফিনিশ করার উপায়?

সর্দি হচ্ছে আমার লাইফের এক মাত্র বড় ও মেইন শত্রু।কিছু দিন পড় পড় হলেও মেনে নেয়া যায়,কিন্তু প্রতিদিনেই অযথায় সর্দি হচ্ছে,যা কিছুতেই মেনে নিতে পারছি না।রিয়েলি এই মুহূর্ত একমাত্র সর্দি আমাকে খুবেই বিরক্ত করে চলেই যাচ্ছে,এক প্রকার সর্দি আমার ডাল ভাত হয়ে গেছে,সর্দির জন্য মাঝে মাঝে একা একাই কান্না করতে ইচ্ছা করে,এখন খুব কস্টে আছি,বুঝতেই পারছেন আমি কেমন কষ্ট দায়ক অবস্থায় অবস্থান করছি,আমার এখন প্রশ্ন হচ্ছে এই শত্রুকে একদম অফিশিয়াল ভাবে ফিনিশ করার উপায় কি?
2872 views

4 Answers

আপনার যেহেতু সমস্যাটা বারবার হচ্ছে সেহেতু আপনার উচিত একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া|তবে আপনি চাইলে নাপা+হিস্টাসিন এই জাতীয় ঔষুধ চালিয়ে যেতে পারেন|

2872 views Answered

সবসময় ঠান্ডা থেকে দূরে থাকুন,, আর খেয়াল করুন আপনার এলার্জি জনিত কোনো রোগ আছে কিনা থাকলে প্রথমে এলার্জির চিকিৎসা করুন তারপর সর্দির চিকিৎসা করুন,,

2872 views Answered

এটা এলার্জির সমস্যার কারণে হতে পারে। তবে আমি যতটুকু শুনেছিলাম একবার তাতে আরো একটি জটিল কারণ রয়েছে ক্রমাগত সর্দি থাকার, ঠিক মনে নেই। তবে যদি এলার্জির সমস্যার জন্য হয় তবে আপনাকে সব সিজনেই খুব সাবধানতার সাথে চলতে হবে। পথ চলতে ধুলাবালি থেকে বেচে থাকতে হবে।  মাস্ক ব্যবহার করুন।আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণেও এমন হতে পারে। Season চেঞ্জ এর সময় সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে।সুষম খাদ্য গ্রহণ করে ভিটামিনের চাহিদা পূরণ করতে হবে। বাইরের খাদ্য গ্রহণে খুব সতর্ক থাকুন। সব সময় সর্দি ঝেড়ে ফেলুন।

আর কোনো অভিজ্ঞ ডাক্তার যদি আপনার সমস্যার সমাধান না দিতে পারেন তবে এখান থেকে সমাধান পাওয়াটা কিছুটা দুর্লভ-ই বটে।

2872 views Answered
এটার প্রথম কারণ হতে পারে সাইনোসাইটিস।নাকের সাইনাসের প্রদাহের কারনে এমন হতে পারে। এ ক্ষেত্রে রোগটি নিশ্চিত হতে আপনার  মাথার এক্সরেরর ফ্লিম দেখার দরকার। তাছাড়া ডাক্তার আপনার রোগের উপসর্গ শুনে ও নাকের ভিতরের অবস্থা দেখে বলতে পারবেন।
তাছাড়া আপনার ঠান্ডা লাগার প্রবনতা বেশি থাকতে পারে। শরির গরম রাখে এমন খাবার (স্নেহ জাতীয়) বেশি খান।
ডাস্ট এলার্জি থাকলে আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ এডিয়ে চলুন। 
2872 views Answered

Related Questions

Next steps