please help করবেন?
আমি একজনকে ভালবাসি।সেও আমাকে অনেক ভালবাসে।আমি ইন্টার পরিক্ষা দিচ্ছি।আর সে পড়ে ক্লাস টেনে।এখন ওর মা সব জানতে পারছে।ওর মা আমার কাছে এসে জানতে চেয়েছে যে,আমি ওকে ৩ বছরের মধ্যে বিয়ে করতে পারব কি না? তাই এই মূহুর্তে আমার খুব ভাল একটা পরামর্শ চাই!দয়াকরে আমায় কেউ ভাল পরামর্শ দিয়ে সাহায্য করবেন।
4 Answers
একজন মা বা অভিবাবক তার মেয়েকে আপনার হাতে তখনই তুলে দিবে যখন আপনি ঐ মেয়ের ভরণপোষন সহ সকল দায়-দায়িত্ব নি সক্ষম হবেন।আপনি ইন্টার দিচ্ছেন,আগামি তিন বছরের মধ্যে আপনি কি মেয়েটির সকল দায়িত্ব নেয়ার মত পর্যায়ে পৌছাতে পারবেন?আপনি যদি মেয়েটিকে চান তবে যেকোন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন।চেষ্টা করুন,লক্ষ্য স্থির করুন আর চ্যালেঞ্জ হিসাবে নিন।আশা করি পারবেন।
এটা নির্ভর করছে আপনার উপর,, আপনি যদি ৩ বৎসরের মধ্যে বিয়ে করতে পারেন তো বিয়ে করবেন,, আমার মতে এ সম্পর্কে আপনার বাবা -মাকে অভিহিত করা উচিত।
ভাইজান, প্রথমেই বলে রাখি বিয়ে সাদি, আল্লাহর হাতে। তার পর বলতে চাই, বিয়ে সাদি আপনি যেভাবে সেভাবে করে ফেলতে পারবেন না। আবেগের তারনায় প্রেম হয়। আপনি যাকে ভালবাসেন তাকেও তো আপনার ফেমিলি মেনে নিতে হবে। যদি আপনার আর্থিক অবস্থা ভাল হয় এবং মেয়ের পরিবার আপনার পরিবার কে, আ্পনার পরিবার মেয়ের পরিবার কে যSupport করে তাহলে আপনি আপনার বাবা-মায়ের পরামর্শ নিন, তার পর তাদের কে কথা দিন। আমার মনে হয় যদি আপনি পড়া লেখা চালিয়ে যেতে চান, তাহলে এটা avoid করাই আপনার জন্য উত্তম হবে আমি মনে করি। সব শেষে বলতে চাই, একটা মেয়ের জন্য এমন কোন কাজ করবেন্না যাতে আপনার আব্বু-আম্মু কষ্ট পায়, এবং আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কারণ: (ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না)
এটা নির্ভর করছে আপনার উপর,আপনি যদি তিন বছরের ভিতর ভাল মানের পজিশনে যদি নিজেকে নিয়ে যেতে পারেন,আপনি থাকে বিয়ে করে তার যাবতীয় খরচ বহন করতে পারেন,তাহলে জবাব দিতে পারেন।আর হুম সব কিছু ভালভাবে বোঝে শুনেই কিন্তু ডিসিশন নিবেন।হুট করেই কিন্তু ডিসিশন নিবেন না।প্রয়োজনে কিছু দিন সময় নিয়ে তাপর জবাব দিন।