বিস্ময়ে নতুন এ মাসেও কি বিস্ময়গুরু থাকবে আর কয়জন বিস্ময় গুরু থাকবে আর কি পুরস্কৃত করবে?
বিস্ময়ে নতুন এ মাসেও কি বিস্ময়গুরু থাকবে? আর কয়জন বিস্ময় গুরু থাকবে? আর কি পুরস্কৃত করবে??
3235 views
1 Answers
পুরষ্কার কেনো হঠাৎ করে গত মাসে বাতিল হয়েছিলো তা গোপন রাখতে বলা হয়েছিলো, তবে অনেকের আকর্ষণ দেখে পারলামনা।
খেয়াল করলে দেখতে পাবেন গতমাসের সেরাদের কারোই সেরা হওয়ার যোগ্যতা ছিলোনা। প্রত্যেকের উত্তরে অতিমাত্রায় কপি পেস্ট আর শুধু পয়েন্টের পিছনে দৌড়ানোর মনোভাব বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছিলো।
নতুন সদস্যরা বিভ্রান্ত হয়ে প্রায়ই অভিযোগ করতো, পাশাপাশি মানসম্মত উত্তরদাতা যে কজন আছেন তাদেরও খুঁজে পাওয়া দায় হয়ে পড়ছিলো।
এই চরম অনিয়মে আমরা পুরষ্কার স্থগিতের সিদ্ধান্ত নিই, এতে বেশ কিছু বিষয় উঠে আসে-
- কারা বিস্ময়কে ভালোবেসে উত্তর দিচ্ছেন
- কারা শুধু পুরষ্কারের পিছনে ছুটছেন
- কাদের মাঝে অন্যদের সাহায্য করার মনোভাব আছে ইত্যাদি।
সর্বোপরি আত্মমর্যাদাসম্পন্ন ও যোগ্যতার দৌড়ে এগিয়ে থাকা বেশ ক'জন সদস্য আমরা চিনে নিতে পেরেছি, সাথে মুখোশ খুলেছে কয়েকজন বাজে সদস্যদেরও!
এ মাসে পুরষ্কার দেয়া হবে কিনা তা আমি পরিষ্কার করে বলতে চাচ্ছিনা, তবে যদি দেয়া হয় তাহলে তা অন্যবারের চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে ও বিশেষ কয়েকজনকে দেয়া হবে। পয়েন্ট সম্ভবত মেটার করবেনা।
3235 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy