আমার মাথার পেছনে একটা যায়গায় ১ মাস যাবত হঠাৎ চুল পড়ে গোল পিচ্ছল হয়ে গেছে ওখানে কিছু দিয়ে খোচা দিয়ে পেয়াজ ঘমে দিলে কি আবার চুল উঠবে নাকি এমনিতে ঠিক হবে যদি হয় তো কতদিন লাগতে পারে আর যদি ডাক্তার দেখানো লাগে তো এমন একজন ডাক্তারের ঠিকানা দিন যিনি এ ব্যাপারে স্পেশাল এবং ঢাকা থাকেন।
2634 views

2 Answers

এ রোগের জন্য ককয়েকটা টেস্ট ককরাতে হবে ত্বকের ফাঙ্গাস পরীক্ষা (টিনিয়া কেপিটিস), আরপিআর (সিফিলিস) এবং এনিট নিউক্লিয়ার এন্টিবডি পরীক্ষার (লুপাস ইরাথমেটাস) মাধ্যমে অন্যান্য রোগের সাথে পার্থক্য করা যায়। এলোপেসিয়া এরিয়েটা রোগ চিকিৎসা ছাড়া এমনিতেই ভালো হয়ে যেতে পারে। এ ছাড়া প্রেডনিসলন ট্যাবলেট প্রতিদিন মুখে এবং কোনো কোনো ক্ষেত্রে ইনজেকশন ব্যবহারে ভালো হতে পারে। মিনোস্কিডিল শ্যাম্পুও ব্যবহার করা যেতে পারে।টেস্ট করানোর পরে ডাক্তারের পরমর্শ নিলে তা আপনার জন্য মঙ্গলজনক হবে।

2634 views
হঠাৎ মাথা বা শরীরের কোনো বিশেষ অংশের চুল পড়ে যাওয়া অনেক সময় আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দেয়। এই সমস্যাকে এলোপেসিয়া এরিয়েটা (alopecia areata) বলে। ত্বকে যে হেয়ার ফলিকল থাকে যা থেকে চুল গজায় তাদের বিশেষ অটোইমিউন (autoimmune) রোগের জন্য বিশেষ স্থান থেকে চুল পড়ে যাওয়ায় এবং নতুন চুল গজানো বন্ধ হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়। এই রোগের উৎপত্তিতে বংশগতির প্রভাব রয়েছে এবং ১০-২০ শতাংশ ক্ষেত্রে রোগের পারিবারিক ইতিহাস থাকে।


বেশির ভাগ ক্ষেত্রে ছোট ছোট বৃত্তাকার এলাকার চুল উঠে যায়। কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি চুল পড়ে যায়; যেমন পুরো মাথা (এলোপেসিয়া টোটালিস) বা শরীর (এলোপেসিয়া ইউনিভার্সালিস)। শিশু থেকে বৃদ্ধ সবারই এটা হতে পারে। এ রোগে চুল পড়া ছাড়া সাধারণত অন্য কোনো সমস্যা; যেমন চুলকানি বা ব্যথা হয় না। এ রোগের সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ অটোইমিউন রোগের যোগাযোগ রয়েছে; যেমন শ্বেতি, থাইরয়েড গ্রন্থির কিছু রোগ, ডায়াবেটিস, ডাউন সিন্ড্রম, এটপিক ডার্মাটাইটিস ইত্যাদি। আপনি যে কোন
হাসপাতালের একজন চর্মরোগ বিশেষজ্ঞ
ডাক্তারের পরামর্শ নিন
2634 views

Related Questions