এটি বুখারী শরীফের কত নম্বর হাদীস?
আবদান (রঃ) ……… ও বিশর ইব্ন মুহাম্মদ (রঃ) …….. ইব্ন ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমযানে তিনি আরো বেশী দানশীল হতেন, যখন জিবরাঈল (আঃ) তাঁর সাথে সাক্ষাৎ করতেন। আর রমযানের প্রতি রাতেই জিবরাঈল (আঃ) তাঁর সাথে সাক্ষাৎ করতেন এবং তাঁরা পরস্পর কুরআন তেলওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ (সাঃ) রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন।
2737 views
1 Answers
বইঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৫৩/ ফাজায়ীলুল কুরআন, হাদিস নম্বরঃ ৪৬৩১ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াহইয়া ইবনু কাযা’আ (রাঃ) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের কাজে ছিলেন সবচেয়ে বেশি দানশীল, বিশেষভাবে রমযান মাসে। (তাঁর দানশীলতার কোন সীমা ছিল না) কেননা, রমযান মাসের শেষ পর্যন্ত প্রত্যেক রাত্রে জিবরাঈল আলাইহি ওয়া সাল্লাম তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তিনি তাঁকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। যখন জিবরাঈল আলাইহি ওয়া সাল্লাম তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি কল্যানণর ব্যাপারে প্রবহমান বায়ুর চেয়েও অধিক দানশীল হতেন। হাদিসের মানঃ সহিহ (Sahih)
2737 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy