2 Answers
সালোকসংশ্লেষন এর মাধ্যমে উদ্ভিদ co2 (কার্বনড্রাইঅক্সাইড) ব্যবহার করে তৈরি করে o2(অক্সিজেন), আর শ্বসনের সময় o2 ব্যবহার করে তৈরি করে co2 বি : দ্র : সালোকসংশ্লেষণ প্রধানত দিনের বেলায় হলেও উদ্ভিদ এর শ্বসন সর্বদাই চলতে থাকে। দিনের বেলায় সুর্যালোকের সাহায্যে সালোকসংশ্লেষণ এর মাধ্যমে তৈরি o2 এর পরিমাণ শ্বসনে সৃষ্ট co2 এর তুলনায় অনেক বেশি, তাই বলা হয় যে, উদ্ভিদ দিনে o2 তৈরি করে । আর রাতের বেলা সুর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণ বন্ধ থাকে কিন্তু শ্বসন ঠিকই চলতে থাকে ফলে o2 ব্যবহার করে co2 তৈরি হয়। তাই বলা যায় গাছ রাতে কার্বনড্রাই অক্সাইড ছাড়ে।
3574 views
Answered