ভাই খুব বিপদে আছি...আমি যাকে লাইক করি ওর বিয়ের কথা চলতেছে?

আমি আর ও এবার ক্লাস ১০ এ পড়ি। সম্ভবত কলেজ এর পর অথবা আগেই ওর বিয়ে দিয়ে দিতে পারে।কিন্তু আমি যদি কাউকে বিয়ে করি তাহলে একমাত্র ওই।ভাই প্লিজ আমি ওকে বিয়ে করতে চাই এটা আমার আবেগ বলে কেও ভুল করবেন না।আমি এক্ষেত্রে কি করতে পারি। (ভাই এই কথা গুলো শেয়ার করার মত আমার কেউ নেই।তাই আপনাদের মুল্যবান মতামত চাই প্লিজ)
3048 views

3 Answers

ভাই জীবনের সব আশা পুর্ন হয় না, আর তা মেনেও নিতে হয়। আর আপনি এডাল্ট ও না। সব কিছুই বুঝতে হবে।

3048 views Answered

ভাই ভুল তো আপনি করে ফেলেছেন। আপনাকে এই বয়সে প্রেম করতে বলেছে কে? আপনি যেই বয়সে বিবাহ করতে পারবেন না সেই বয়সে প্রেম করলেন কেন? আর মেয়েদের শরীর দ্রুত বৃদ্ধি হয়। তাই তাদের অভিভাবক তাদের বিবাহ আগে দিয়ে দেয়। আপনার প্রতি আমার পরামর্শ হলো, আপনি এখন মনোযোগ দিয়ে পড়া-লেখা করুন। প্রেম করবেন আরো পরে। এক মেয়ে চলে গেলে কোন সমস্যা নাই। যেই মেয়ে আপনার ভাগ্যে আছে, সে অবশ্যই আপনার কাছেই আসবে।

3048 views Answered

সমবয়সী বা ক্লাস মেট ছেলে মেয়েদের মধ্যে প্রেম হলে তা কুম কমই সফল হয়, ছেলেটি যখন ক্লাস লেকচার নিয়ে ব্যস্ত আর অন্য দিকে মেয়ের বিয়ের পাকা কথা শেষ।। মেয়েরা অনেক দ্রুত বেড়ে ওঠে যার ফলে ১৮-১৯শে পা দিতেই বিয়ের জন্য উঠে পড়ে লাগে পরিবার।। তাই প্রেম করার সময় বয়স,পরিবারের স্ট্যাটাস ইত্যাদি দিকে নজর দিতে হয়, কারন শিক্ষিত বা জ্ঞানের কদর দিতে যে পরিবার জানে তারা কোন সময় মেয়ের বিয়ে নিয়ে উঠে পড়ে লাগে না.... কি আর করার ভাই বাস্তব কে মেনে নিন, সে হয়তো আপনার কপালে ছিল না.........

3048 views Answered

Related Questions

Next steps