1 Answers

ছাগল পালনে অসুবিধা নেই বললেই চলে।
সর্বাক্ষনিক দেখাশুনা ও পরিচর্যা করলে এতে বেশ লাভবান হওয়া যায়।
নিচে  ছাগল পালনের আরো কিছু সুবিধা আলোচনা করা হলোঃ

* ছোট প্রাণীর খোরাক তুলনামূলকভাবে অনেক কম, পালনের জন্য অল্প জায়গা লাগে এবং মূলধনও সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে। 
* গবাদিপশুর তুলনায় ছাগলের রোগবালাই কম। 
* তুলনামূলক কম সময়ে অধিক সংখ্যক বাচ্চা পাওয়া যায়। বছরে দুইবার বাচ্চা প্রসব করে এবং প্রতিবারে গড়ে ২-৩ টি বাচ্চা হয়ে থাকে। 
* দেশে ও বিদেশে ব্ল্যাক ছাগলের চামড়া, মাংস ও দুধের বিপুল চাহিদা আছে। 
* ছাগলের দুধ যক্ষ্মা ও হাঁপানি রোগ প্রতিরোধক হিসাবে জনশ্রুতি রয়েছে এবং এজন্য এদের দুধের যথেষ্ট চাহিদা রয়েছে। 
* ছাগল ভূমিহীন ক্ষুদ্র ও মাঝারী চাষীদের অতিরিক্ত আয়ের উৎস হিসাবে বিবেচিত হয়। 

2645 views

Related Questions