1 Answers
পানি সমবেগে প্রবাহিত হতে চায় কিন্তু গভীরতা বৃদ্ধির সাথে চাপের মান বৃদ্ধি পাওয়ায় গভীরতার সাথে সাথে তার প্রবাহিত হতে পারার ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ প্রবাহের বাধা বৃদ্ধি পায়। এই বাধাকে সান্দ্রতা বলে। অর্থাৎ যা কোন প্রবাহী পদার্থের অভ্যন্তরীণ বিভিন্ন তলের মধ্যে প্রবাহিত হওয়ার গতিকে বাধা দান করে তাকে সান্দ্রতা বলে । পৃষ্ঠটান হচ্ছে তরল পদার্থের স্থিতিস্থাপক প্রবণতা যা তরলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। পৃষ্ঠটান এমন এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা লক্ষণীয়ভাবে বহু বাস্তুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে। পৃষ্ঠটানের অন্যতম বৈশিষ্ট্যটি হল, এর কারণে তরলের চেয়ে ভারী কোনো কিছুকেও এর উপর ভাসতে দেখা যেতে পারে। উদাহরণস্বরূপ, পানির ঊপর যেসব পোকা আমরা দৌঁড়াতে দেখি সেগুলোর ঘনত্ব কিন্তু পানির চেয়ে বেশি। আর আর্কিমিডিসের সূত্রানুযায়ী পানির চেয়ে ভারী কিছু তো আর ভেসে থাকার কথা না। কিন্তু পৃষ্ঠটানের ক্ষেত্রে এটি ঘটে যায়।