1 Answers
#9 গুজরাট লায়ন্স ও সানরাইজার্স হায়দারাবাদ ম্যাচ আজ। এই ম্যাচে দুই দলেরই অবস্থান প্রায় সমানে সমানে বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার আগাম ম্যাচ রিভিউতে। এতে আজকের ম্যাচের যে তারকা বিশ্লেষণ রয়েছে সেখানে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজও বিশেষ গুরুত্ব পেয়েছেন।
সানরাইজার্স হায়দারাবাদের শক্তির বর্ণনায় মুস্তাফিজের আগামী কেমন হতে পারে তা নিয়ে আগাম ধারণা দেওয়া হয়। রিভিউটিতে বলা হয়, এই দলে আর আছে মুস্তাফিজুর রহমান, আগামী কয়েক মৌসুমে নিলামের টেবিলে যাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে।
এ ছাড়া হায়দারাবাদের ভুবনেশ্বর ও স্রান সম্পর্কে বলা হয়, আগের ম্যাচে ভুবনেশ্বর কুমার আর বারিন্দার স্রান এত ভালো পারফর্ম করেছে যে, আজ চোট সারিয়ে ফেরা আশিস নেহরারও প্রথম দলে জায়গা না হলেও অবাক হওয়ার কিছু নেই।
গুজরাটের ব্র্যাভো আর জাদেজা সম্পর্কে বলা হয়, স্টাম্পে বল করার ব্যাপারে দুজনেই ওস্তাদ। ব্র্যাভোর বল আবার মাঝে মাঝে স্লিপ থেকে সুইং করে লেগ স্টাম্পে চলে আসে, ডিপ করে আর ব্যাটসম্যান ইয়র্কড হয়ে যায়। কয়েকটা আবার পিচে পড়ে এত ভালো বাউন্স পায় যে, অবাক হয়ে যেতে হয়। জাদেজা আবার এমন একজন বাঁ হাতি স্পিনার, যে কিনা যথেষ্ট জোরে বল করতে পারে। ওর নিখুঁত জায়গায় রাখা বলগুলোর গতির সঙ্গে যখন স্পিন মেশে, তখন সেগুলো মারণাস্ত্র হয়ে ওঠে। জেমস ফকনার, প্রবীণ কুমার ও প্রবীণ তাম্বেরা ওদেরই দেখানো পথে চলার চেষ্টা করে।
অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার— দুদলের ব্যাটিং বাহিনীর সেনাপতি। ওরা দুজনই যেন বাউন্ডারি হাঁকানোর জন্যই মাঠে নামে। আর তার বহিঃপ্রকাশ মাঝে মাঝে এতটাই উগ্র হয়ে ওঠে যে ডিপ ফিল্ডাররা প্রায়ই তেতে যায়। এমন বিশাল খিদে নিয়ে নামে এরা দুজন, যে প্রায়ই তা ইনিংসের শেষ পর্যন্ত টিকিয়ে রাখে ওদের।
ব্যাট হাতে বিপক্ষের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে যারা, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যারা- মর্গ্যান, ব্র্যাভো ঠিক তেমন। দুজনে ম্যাচ ঘুরিয়ে জিতে যেতে পারে যে কোনো সময়। অন্যদিকে শিখর ধাওয়ান বা সুরেশ রায়না— কেউই তাদের সেরা ফর্মে নেই। তারপরও তারা হিসেব থেকে ফেলে দেওয়ার নয়।
দুই দলেরই উপাদানগুলো প্রায় এক— দুর্দান্ত বোলার, বিধ্বংসী ওপেনার আর ক্ষিপ্র ফিল্ডার। দুদলই বিপক্ষের টুঁটি টিপে ধরতে ওস্তাদ। আর সেই দুদলই আজ গুজরাটের ঘরের মাঠে মুখোমুখি ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy