দয়া করে এনস দিবেন... photography করে কি আমি কেরিয়ার গরতে পারবো?
1 Answers
অবশ্যই পারবেন, ছবি তোলা এখন শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নেই। পেশা হিসেবেও বেড়েছে কদর। জ্ঞান-বিজ্ঞানেরএ যুগে সৃজনশীলতা প্রকাশে ফটোগ্রাফি একটি উল্লেযোগ্য মাধ্যম। চাইলে আপনিও নিজের জ্ঞান এবং সৃজনশীলতা অনুসারে ক্যারিয়ার গড়তে পারেন ফটোগ্রাফির নানা শাখায়। যেমন:- →ফটো সাংবাদিকতা :ফটোগ্রাফির একটি বিরাট অংশ দখল করে রেখেছে ফটোসাংবাদিকতা। সংবাদপত্র ছাড়াও সংবাদ এজেন্সি, ফটো এজেন্সি, অনলাইন পত্রিকা প্রভৃতি ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। ফটোগ্রাফি পেশায় যারা অ্যাডভেঞ্চারও খুঁজতে চান, তাদের জন্য বেশি কাঙ্খিত ফটো সাংবাদিকতা পেশা। →ফ্যাশন ফটোগ্রাফি: ফ্যাশন ফটোগ্রাফাররা ফ্যাশন হাউসগুলোর জন্য কাজ করেন বা কোনো মডেল বা ডিজাইনারদের হয়েও কাজ করেন। তবে এই বিষয়ে ফটোগ্রাফারকে আধুনিক ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। →পোর্ট্রেট ফটোগ্রাফি :কোনো ব্যক্তি বিশেষের অনুষ্ঠানে, বিবাহ সংক্রান্ত ফটোগ্রাফি বা কারো কোনো সুন্দর বাড়ি ইত্যাদির ছবি পরিবেশনই এই গোত্রের ফটোগ্রাফির উদ্দেশ্য। এই বিষয় নিয়ে যে ফটোগ্রাফাররা কাজ করেন, তারা ব্যক্তিগত কাজের এগজিবিশন করেও অনেক সময় রোজগার করতে পারেন।তবে শুধু পোর্ট্রেট ফটোগ্রাফাররাই নন, ব্যক্তিগত কজের এগজিবিশন করেও অর্থ রোজগার করতে পারেন, প্রায় সব ধরনের ফটোগ্রাফাররাই।এছাড়াও ফিল্ম ফটোগ্রাফি, বিজ্ঞাপণ ফটোগ্রাফিও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নতুন ধরনের আর্থসামাজিক কাঠামোয়। ফ্রিল্যান্সার হিসেবেও ফটোগ্রাফির কাজ করা যায়। তবে এক্ষেত্রে কাজের অ্যাসাইমেন্ট যোগাড় করতে হয় এবং বহু রকমের ফটোগ্রাফি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হয়।।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy