মোবাইল হারিয়ে গেলে কি করতে হবে?
1 Answers
যেসব মোবাইলের নিজস্ব Anti Theft সিকিউরিটি নেই সেগুলোর ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা দেয়া সম্ভব নয়। তাছাড়া ফ্লাশ বা হার্ড রিসেট দিলে বিল্ট ইন Anti Theft ও সব ডাটা হারিয়ে ফেলে। এর বাইরে আপনি যা করতে পারেন তা হলো AMC - (http://www.apk4fun.com/apk/8344) ও SA Locker - (http://www.apk4fun.com/apk/7714) অ্যাপ দুটি ইন্সটল করে নেয়া। এগুলো পাসওয়ার্ড সেট-আপের পাশাপাশি, *AMC >> Sign Up>> একটি একাউন্ট খুলে নিন। *SA Locker >> Remote Control >> Lock Command ও Unlock Command সেট করুন, Lock All Apps সিলেক্ট করুন। পাশাপাশি অ্যাপ দুটোকে Settings >> Security >> Device Administrator >> Enable করে রাখুন। এবার ফোন হারিয়ে গেলে যেকোনো মোবাইল থেকে আপনার ফোনে Lock Command টি পাঠিয়ে দিন। (সকল অ্যাপ লক হয়ে যাবে) তারপর http://mobile.iobit.com/login এই লিঙ্কে গিয়ে AMC একাউন্টে লগইন করুন, সেখান থেকে আপনি সকল ডাটা মুছে ফেলা, ফোন লক করা বা অ্যালার্ম বাজানোর কমান্ড পাঠাতে পারবেন। এছাড়া থানায় জিডি করে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সহায়তা নিতে পারেন। তারা IMEI ট্র্যাক করে ফোনের লোকেশন শণাক্ত করতে পারবে। তবে এক্ষেত্রে ফোন দামি হলেই যোগাযোগ করা উচিত, নতুবা সেখানে যা খরচ হবে তার সাথে খাপ খাওয়াতে পারবেননা। সিম নিয়ে চিন্তা করার দরকার নেই, যদি ইতোমধ্যে রেজিস্টার করে থাকেন তাহলে তা সহজেই রিপ্লেস করিয়ে নিতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy