বাহুর দাগ দুর করার উপায়?

আমার বাহুর উপর ৩-৪ টি ফাটা দাগ,, কিভাবে দুর করব?
2951 views

4 Answers

১. অ্যালোভেরার ব্যবহার : অ্যালোভেরা ত্বকের নানা দাগ দূর করতে বিশেষভাবে কার্যকরী। ত্বকের স্ট্রেচ মার্কও অ্যালোভেরা দূর করে খুব সহজেই। – অ্যালোভেরার তাজা পাতা নিয়ে এর সবুজ অংশ ফেলে ভেতরের জেল বের করে নিন। – এই জেল স্ট্রেচ মার্কের উপর ঘষে নিন ১০ মিনিট। ভালো করে ঘুরিয়ে ঘষবেন, এতে ত্বকের নিচের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। – প্রতিদিন এই পদ্ধতি ব্যবহার করুন। কিছুদিনের মধ্যেই ঘাড়, গলা, পেট ও দেহের অন্যান্য স্থান হতে ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক মিলিয়ে যাবে। ২. আমন্ড অয়েলের ব্যবহার : আমন্ড অয়েল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কার্যকরী। যার ফলে স্ট্রেচ মার্ক সহ অন্যান্য দাগ দূর হয় সহজেই। – আমন্ড অয়েলের সাথে বেসন মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। – এই পেস্টটি ত্বকে ভালো করে ম্যাসেজ করুন। দিনে অন্তত ২ বার এই পেস্টটি ম্যাসেজ করে নেবেন। এতে করে স্ট্রেচ মার্ক খুব দ্রুত দূর হয়ে যাবে। ৩. ভিটামিন ক্যাপস্যুলের ব্যবহার : ত্বকের ক্ষতিপূরণের ক্ষেত্রে ভিটামিন ক্যাপস্যুলের ব্যবহার অনেক বেশি উপকারী। এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। – ২-৩ টি ভিটামিন এ এবং ই ক্যাপস্যুল একসাথে ভেঙে মিশিয়ে নিন ভালো করে। – এবার এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ম্যাসেজ করতে থাকুন যতক্ষণ না পুরোটা মিশ্রন ত্বকে মিশে যায়। – কিছুদিনের মধ্যেই ফাটা দাগ বা স্ট্রেচমার্ক দূর হয়ে যাবে।

2951 views Answered

তিনটি উপায়-- ১. গ্লাইকলিক অ্যাসিডযুক্ত বিভিন্ন বিউটি পণ্য যেমন টোনার, ক্লিনজার ও ময়শ্চারাইজার ইত্যাদি ব্যবহার করুন। এই অ্যাসিড ফাটা দাগ নির্মূলে সহায়ক ভূমিকা রাখে। ২. ভিটামিন-সি সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন। দিনে ৩ বার ফাটা দাগের উপর ম্যাসেজ করুন। ভিটামিন-সি সমৃদ্ধ ক্রিম না পেলে সাপ্লিমেন্টও নিতে পারেন। সেক্ষেত্রে সাপ্লিমেন্টটি দিনে ৩ বার খেতে হবে। ৩. প্রতিদিন ৩ বার ফাটা স্থানের উপর ডিমের সাদা অংশ ৫-১০ মিনিটের জন্য ম্যাসেজ করুন। যতদিন দাগটি নির্মূল না হয় ততদিন

2951 views Answered

→লেবুর রসঃএটি একটি খুবই উপকারী পদ্ধতি ।গোসলের আগে লেবু কেটে আন্ডার আর্ম বা বাহুর নিচে ঘষতে হবে ।লেবু ন্যাচারাল বা প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে।গোসলের পর ত্বক নরম করার জন্য ময়েশ্চারাইজিং ক্রীম লাগান । →চন্দন ও গোলাপজলঃএকসাথে মিশিয়ে লাগান ।চন্দন এর ফর্সাকারী উপাদান দিয়ে ফর্সা করবে আর গোলাপ জল ত্বক রাখবে ঠান্ডা আর নরম ।

2951 views Answered

ত্বকের এই ফাটা দাগ দূরীকরণ যেন এক অসম্ভব কাজ। কিন্তু না, এখন আর অসম্ভব নয়। বরং খুব সম্ভব। কীভাবে জানতে চান? ১. গ্লাইকলিক অ্যাসিডযুক্ত বিভিন্ন বিউটি পণ্য যেমন টোনার, ক্লিনজার ও ময়শ্চারাইজার ইত্যাদি ব্যবহার করুন। এই অ্যাসিড ফাটা দাগ নির্মূলে সহায়ক ভূমিকা রাখে। ২. ভিটামিন-সি সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন। দিনে ৩ বার ফাটা দাগের উপর ম্যাসেজ করুন। ভিটামিন-সি সমৃদ্ধ ক্রিম না পেলে সাপ্লিমেন্টও নিতে পারেন। সেক্ষেত্রে সাপ্লিমেন্টটি দিনে ৩ বার খেতে হবে। ৩. প্রতিদিন ৩ বার ফাটা স্থানের উপর ডিমের সাদা অংশ ৫-১০ মিনিটের জন্য ম্যাসেজ করুন। যতদিন দাগটি নির্মূল না হয় ততদিন এই পদ্ধতিটি শরীরে এ্যাপ্লাই করে যাবেন। ৪. শরীরের ফাটা দাগ নির্মূলে লেবুর একটি টুকরা নিয়ে দাগের উপর ১৫ মিনিট ধরে ম্যাসেজ করুন। এতে বেশ উপকার পাওয়া যাবে। ৫. ফাটা দাগ নির্মূলে বিভিন্ন ধরণের তেল মিশিয়ে দাগের উপর প্রতিদিন ১০ মিনিট ম্যাসেজ করুন। উপকার পাওয়া যাবে। ৬. চিনি, লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে তা প্রতিদিন ফাটা দাগের উপর প্রতিদিন ৫-১০ মিনিট ম্যাসেজ করুন। ৭. এর জন্য আরেকটি প্রসেজ এ্যাপ্লাই করতে পারেন। এটি হল একটি আলু নিয়ে তা মোটা করে ২ টুকরা করে ফাটা দাগের উপওে কিছুক্ষণ ম্যাসেজ করুন। এর রস ভালো মত লাগলে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন স্থানটি। ৮. ঘৃতকুমারির পাতা নিয়ে এর ভেতর থেকে জেলী সদৃশ অংশটি বের করে দাগের উপরে লাগিয়ে ২ ঘন্টা অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৯. এপ্রিকট ফলের বিচি ফেলে দিয়ে এর পেস্ট বানিয়ে দাগের উপর ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন প্রতিদিন ২ বার। ১০. প্রতিদিন যথেষ্ট পরিমাণে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, ডিমের সাদা অংশ, দই, বাদাম, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ খাবেন। এগুলো আপনার ত্বককে জলযোয়িত রাখবে। শরীরের ফাটা দাগ নির্মূলে সহায়তা করবে।

2951 views Answered

Related Questions

Next steps