আমার GF এর বিয়ে হওয়ার ১০ দিন হলো BUT তাকে ভুলতে পারছিনা কারন তার সাথে UNLIMITED সেক্স করছি , কখনো ভাবিনি ও আমাকে ছেড়ে এভাবে চলে যাবে যদি জানতাম তাহলে তাকে নষ্ট করতাম না । সে আজকে ফোন দিয়ে বলতেছে কেমন আছ ? ১০ দিন পরে ফোন পেয়ে সান্তনাই পাইলাম । আমার প্রশ্ন হচ্ছে যার সাথে একদিন কথা না বললে সবকিছু এলোমেলো হয়ে যায় । দুজনে ছটফট করি সে ১০ দিন কিভাবে ছিল ? তার কি আমার কথা এখন মনে পড়ে ? আর সে কেনই বা আজকে ফোন দিল ? তাকে একদম ভূলতে পারছিনা কিভাবে তাকে ভূলে যাব PLS ANS ME । ওকে ভূলে যেতে আমার কতদিন লাগবে ? আর আমার GF UNKNOWN একটা ছেলেকে কিভাবে মেনে নিল । আমার মাথায় ধরেনা একথা ভাবলে । Ar amar GF er Character kmn cilo age ekan theke ki thing kora jay ???

2982 views

6 Answers

নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ ১। সব স্মৃতিজড়িত চিহ্ন যেমনঃ ছবি, উপহার, চিঠি ইত্যাদি নষ্ট করে ফেলুন। ২। বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিন, বাইরে বেশী সময় কাটান। ৩। অযথা শুয়ে থাকবেননা। ৪। দূরে কোথাও আত্মীয়ের বাড়ি বেড়াতে যেতে পারেন। ৫। দুঃখের গান শোনা বাদ দিন। রকিং ইংলিশ গান শুনতে পারেন। ৬। খেলাধুলায় ব্যস্ত থাকুন। ৭। ঘরে খারাপ লাগলে মোবাইল/ কম্পিউটারে গেম খেলতে বসে পড়ুন। ৮। নতুন বন্ধুত্ব শুরু করতে পারেন। ৯। মনে জোর রাখুন, যে আমাকে ছেড়ে চলে যেতো পারলো আমি তাকে ছেড়ে কেনো থাকতে পারবোনা? এই কথাটা চিন্তা করুন। ১০। তার দোষগুলো মনে করুন, আর সেগুলোর জন্য তাকে ঘৃণা করতে শুরু করুন। ১১। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলুন। কারন আপনি একটা মিথ্যা ভালোবাসা থেকে রেহাই পেয়েছেন। সংগৃহীত : শাকিল আহমেদ আরিয়ান

2982 views

সময় সব ঠিক করে দেয়। Time heals almost everything. Give time time।ব্রেক আপের পর কিছু সময় যাকে ভালোবাসেন তাকে চাইলেও ভুলতে পারবেন না। সম্ভবই না। কাজের চাপে হয়তো সাময়িক ছুটি নেবে সে চিন্তা থেকে। কোন কিছু নিয়ে ডুবে থাকলে হয়তো মনে হবে ভুলে যাচ্ছি।মনে আসছে না। কিন্তু যখন আবার বন্ধুবান্ধব, পরিবার, কাজ শেষে একা হয়ে যাবেন সে চলে আসবে সামনে। বিভিন্ন ভাবে নিউরনে রয়ে যাওয়া তার মুখ, কথা, হাসি মনে পরবে। মনে মনে বলবেন- হে ঈশ্বর কতটা চোখের জলে সব কষ্ট ধুয়ে মুছে যায় বলতে পারো? কিন্তু বেশ কিছু সময় যখন চলে যাবে তখন মন মেনে নেয়, প্রতিবাদ করে না। আর আমি ব্যাক্তিগত ভাবে বিশ্বাস করি-- যার সাথে কিছু হয় নাই তা সেটা যে কারনেই হোক ভালোর জন্য হয়েছে। হয়তো আপনার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সেই পারফেক্ট ছিল কিন্তু যখন সে থাকলোই না মেয়ে নেয়াই ভাল। ভেবে কি হবে?? পাবেন তাকে?? জীবনে চলে আসবে?? আসবে না। পাবেন না। তাই মেনে নিলে আপনি নিজে ভাল থাকবেন। জীবন একবার পাই আমরা সবাই। কাজেই অতীতের মানুষ নিয়ে ভাবনা চিন্তা বেশি করলে বর্তমান বিষাক্ত হয়ে যায় , ভবিষ্যৎ নতুন কারো হাত ধরে শুরু করা যায় না। কাজেই সিধান্ত নিজেকেই নিতে হবে । শরৎ চন্দ্রের দেবদাস হয়ে থাকব নাকি অতীত জীবন ভুলে সুন্দর করে নতুন ভাবে শুরু করব!

2982 views

ভাই কাউকে সত্যিকার অর্থে ভালবাসলে ... হৃদয় দিয়ে যদি আপনি তাকে ভালোবাসেন... তাহলে তাকে ভুলে যাওয়া খুবই কষ্টের কথা !!! যা হোক ... তাকে ভুলে যাবার জন্য আপনাকে ... মেয়েটির দেয়া যদি কোন উপহার , আপনার কাছে থাকে তাহলে ওটা আগে নষ্ট করে ফেলুন...নিজেক ব্যস্ত রাখুন,নিজের কাছের মানুষগুলোর সাথে সময় কাটান,বই পড়ুন,গান শুনুন,আড্ডা দিন,আর নিজেকে নিজের সাথে বোঝাপড়ার জন্য কিছুটা সময় দিন,দেখবেন সব ঠিক হয়ে যাবে,ভুলেও এই সময় টা একা একা থাকবেন না,আরো কষ্ট পাবেন,আশা করছি আপনি এই কষ্টের সময় টা কাটিয়ে উঠতে পারবেন,ভালো থাকুন,ধন্যবাদ,,,,,,

2982 views

ভুলে যাওয়াটা নিতান্ত ই মন মানসিকতার বেপার...কাছের কেউ দুরে চলে গেলে তাকে খুব বেশি মিস করব এটাই সাভাবিক... আর আপনি যখন কাউকে ইচ্ছে করে ভুলে যেতে চাইবেন তখন দেখবেন কাজটা অনেক কঠিন হয়ে গেছে.... আপনি যে কাজ করছেন তা মনোযোগ দিয়ে করতে থাকুন...কাজের মধ্যে থাকলে অনেকটা সময় ই তাকে ভুলে থাকতে পারবেন...ভাগ্যকে দোষারোপ করেন...নিজেকে সান্তনা দিন যে আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে...নিজের জীবন নিজের মত করে সাজিয়ে নিন....বন্ধু,আড্ডা,নিজের বেস্ততা সবকিছুকে উপভোগ করুন...দেখবেন সময়ের সাথে আবেগ অনেকটা ই কমে এসেছে...একটা সময় আসবে যখন মাঝে মাঝে মনে পর্বে কিন্তু আগের মত আর ফীল করবেন না...।

2982 views

আপনার জিএফ হয়তো পরিস্থিতির স্বীকার হয়েছে, তাই বাধ্য হয়ে অন্য আরেক জনের হাত ধরতে।। তারও মন কাদেঁ আপনার জন্য তাই ১০ দিন পর আপনার খোজঁ নিচ্ছে।। কিন্তুু এখন সে তো আর আপনার প্রিয়জন না,সে এখন অন্য একজনের ধরণী।। এই ব্যাপারটা সব সময় ভাবুন তাহলেই তাকে ভূলতে পারবেন।। যেহেতু আপনাদের মধ্যে অনেক বার অবৈধ ভাবে শারিরীক সম্পর্ক হয়েছে সেহেতু থাকে ভূলতে আপনার একটু সময় লাগবে।। তার পরেও আপনি চেষ্টা চালিয়ে যান তাকে ভূলতে, সব সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকুন, বন্ধুদের সময় দিন.. নিজের ক্যারিয়ার গড়তে প্রতিনিয়ত চেষ্টায় থাকুন... জিএফ এর কোন উপহার বা স্মৃতি যুক্ত কোন কিছু আপনার নিকট থাকলে তা সরিয়ে ফেলুন যাতে তার কথা আপনার কম মনে পড়ে.. পাচঁ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন, কিছু দিন পরে দেখবেন সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে।।

2982 views

ভুলে যাওয়া কি সত্যিই খুব জরুরি? যদি জরুরি হয়ে থাকে, তবে ঐ ব্যক্তির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিন। তিনি যোগাযোগ করতে চাইলেও আপনাকে শক্তভাবে সব এড়িয়ে যেতে হবে। ঐ ব্যক্তির ব্যবহৃত কোন জিনিস বা স্মৃতিচিহ্ন থাকলে তা ফেরত দিয়ে দিন বা ধবংস করে ফেলুন। এবার নিজের দিকে মন দিন। আপনার যা ভালো লাগে তাই করুন। ঘুরুন, ফিরুন, বেড়ান, বন্ধুদের নিয়ে হৈ হুল্লোড় করুন। মুভি দেখতে চলে যান। নিজেকে ব্যস্ত রাখুন নানা রকম সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে। পৃথিবীতে আপনার অনেক কাজ আছে, সেসব নিয়ে ব্যস্ত থাকুন। নিজের যত্ন নিন। নিজেকে ভালবাসুন। ধন্যবাদ।

2982 views

Related Questions