1 Answers

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে ইনজেকশন পদ্ধতি রয়েছে ইনজেকশন ২ প্রকার-DMPA সাদা রং এর দ্রবীভূত জলীয় পদার্থ, ১ ডোজ ১ টি ভায়েলে থাকে। সুবিধা: ১.নিরাপদ ও কার্যকর পদ্ধতি, 2.ব্যবহার বিধি সহজ (৩ মাসের জন্য) 3. রক্ত জমাট বাধার সমস্যা দেখা যায় না 4. সহবাসের সাথে সম্পর্ক নাই ৫.গোপনীয়তা রক্ষা করে নেয়া যায়, ৬.বন্ধ করলে গর্ভধারণ করা যায়, ৭.শিশুকে বুকের দুধ খাওয়ানো মা হলেও নেয়া যায়। কার্যপদ্ধতি ১.জরায়ুর মুখে শ্লেষ্মা তৈরী করে ফলে পুরুষের শুক্রকীট জরাযুতে ঢুকতে পারেনা, ২. ডিম্বাশয়ের ডিম্বকে পরিপক্ক হতে ও বের হতে বাধা দেয়, ৩. জরায়ুর ভিতরের গায়ে ঝিল্লীর পরিবর্তন করে, ফলে ডিম্ব জরায়ুতে বসতে পারে না।

2697 views Answered

Related Questions

Next steps