প্লিজ পোস্টটি সবাই একবার দেখবেন! !!?

আমি তাকে কিভাবে ভুলে যাবো...তাকে অনেক বেশী ভালবেসে ফেলেছি ...সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে...তবুও তার স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারছিনা.....প্রত্যেক টা মূহূর্ত তার কথা মনে পড়ে ..আমার পড়ালেখা হচ্ছেনা এই কারনে ...... আমার HSC Exam চলছে পড়তে বসলেই ওর স্মৃতি ওর কথা মনে পড়ছে ....আমার পড়া হচ্ছে না...মন বসাতে পারছিনা ...please give me any solutions quickly
3000 views

3 Answers

যেহেতু আপনার পরিক্ষা চলতেছে সেহেতু আপনি মাথা থেকে এসব চিন্তা দূর করুন। সাইকোলজিকাল সায়ন্স জার্নালে অনুসারে আমাদের জীবন থেকে ভালোবাসার মানুষগুলোর প্রত্যাখ্যান আমাদের হৃদপিন্ডের গতিকে কমিয়ে দেয়। সায়েন্টিফিক অ্যামেরিকান মতে এই কষ্টটা কেবল আমাদের মনের নয়। শরীরেরও। কেবল খুব ভালোবাসার মানুষই নয়, অচেনা কারো কাছ থেকে পাওয়া বাজে ব্যবহারও আমাদের মস্তিষ্কের কিছু স্থানে আঘাত করে আর শরীরের বিভিন্ন স্থানে তৈরি করে ব্যথা । তাই খুব বেশি তাড়াহুড়ো না করে নিজেকে সময় দিন। শরীর আর মনকে সুস্থ হতে দিন। বাকি সব এমনিতেই ঠিক হয়ে যাবে।

3000 views Answered

ভুলে যাওয়াটা নিতান্ত ই মন মানসিকতার ব্যাপার...কাছের কেউ দুরে চলে গেলে তাকে খুব বেশি মিস করব এটাই স্বাভাবিক... আর আপনি যখন কাউকে ইচ্ছে করে ভুলে যেতে চাইবেন তখন দেখবেন কাজটা অনেক কঠিন হয়ে গেছে.... আপনি যে কাজ করছেন তা মনোযোগ দিয়ে করতে থাকুন...কাজের মধ্যে থাকলে অনেকটা সময় ই তাকে ভুলে থাকতে পারবেন...ভাগ্যকে দোষারোপ করেন...নিজেকে সান্তনা দিন যে আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে...নিজের জীবন নিজের মত করে সাজিয়ে নিন....বন্ধু,আড্ডা,নিজের বেস্ততা এবং পড়াশোনা সবকিছুকে উপভোগ করুন...দেখবেন সময়ের সাথে আবেগ অনেকটা ই কমে এসেছে...একটা সময় আসবে যখন মাঝে মাঝে মনে পড়বে কিন্তু আগের মত আর ফীল করবেন না।

3000 views Answered

সব ভুলে আগে পড়ালেখা ভাল করে করুন, মনে রাখবেন আপনি যদি ভাল রেজাল্ট করতে পারেন নিজেকে প্রতিষ্টিত করতে পারেন তাহলে আপনি নিশ্চিত আপনি তাকে পাবেন।

3000 views Answered

Related Questions

Next steps