Android mobile এর processor সম্পর্কে বিস্তরিত বলেন. কোন processor কতটুকু ভাল?
3328 views

1 Answers

Processor এইগুলার অর্থ কি? বিস্তারিত না হলেও কিছুটা আলচনা করা দরকার। আমি নিজেও যে খুব ভাল করে জানি তা না। তাও....... আগে যেনে নেই প্রসেসর কি? প্রসেসর আমাদের ব্রেইনের মত। এটা "আলু", কন্ট্রোল ইউনিট আর রেজিস্টার এর সমন্বয় । ঘাবড়ে যাবার কিছু নাই। এই আলু সেই আলু না। Arithmetic Logic Unit। সব কিছু বিস্তারিত আর নাই বললাম একটা উদাহরণ দেই। আপনি রাস্তা পার হচ্ছেন। রাস্তার অপারে দাঁড়িয়ে গাড়ির শা শা আসা যাওয়া দেখছেন। হঠাত দেখলেন অনেক দূরে একটা গাড়ি। ভাবলেন পার হতে পারব। এখন হসাব করছেন। ঐ গাড়ির গতি কত? ঐ গাড়ি থেকে আমার দূরত কত? ঐ গাড়ি আমার কাছে আসতে কতক্ষন লাগবে? রাস্তা পার হতে আমার কতক্ষন লাগবে? আমার কত দ্রুত রাস্তা পার হতে হবে? এই হিসাবে একটু এদিক সেদিক হলে আপনি শেষ। জাস্ট শেষ! কিন্তু আপনার ব্রেইন এত এত ফাস্ট যে আজও, এই লেখা পড়ার আগেও ভাবেন নাই আমাদের ব্রেইন কত ফাস্ট কাজ করে। কত প্রশ্নের সমাধান এক সেকেন্ডেরও কম সময়ে সমাধান করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। আলহামদুলিল্লাহ! এই উদাহরণ থেকে প্রসেসর এর এলিমেন্ট গুলো বুঝার ট্রাই করি। কন্ট্রল ইউনিট সিদ্ধান্ত নেয়, এবং আপ্রপ্রিয়েট সিগ্নাল পাঠায়। কি করতে হবে না করতে হবে। "আলু" (ALU) তে সব হিসাব নিকাশ হয়, আমি রাস্তা পার হব কিনা, পার হলে কত দ্রুত হতে হবে, না কি করতে হবে। আসতে থাকা গাড়ির স্পিড লিমিট ৩০ km/h হলে কত দ্রুত আমি পার হলে রাস্তার অপারে যেতে পারব, আমি গাড়ি আসার আগে পার হব নাকি গাড়িটা পার হওয়ার পর পরি ঐ গাড়ির পিছু হয়ে পার হব, সব হিসাব এই "আলুই" করে। রেজিস্টারের কাজ প্রসেসরে টেমপরারি মেমরির জোগান দেওয়া। এখন আসেন Core নিয়ে কথা বলি। “কোর – Core” হলো আলাদা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যা মেইন সিপিইউ এর অংশ হলেও আলাদা ভাবে একই কাজ করে। উদাহরণ হিসাবে বলা যায় ডুয়েল কোর চিপ। এটি দেখতে একটি একক সিপিইউ চিপ মনে হলেও এর মাঝে দুটি আলাদা ফিজিক্যাল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে। এর মানে হলো একের ভেতর দুইটি সিপিইউ। এখন প্রশ্ন আসতে পারে এই অতিরিক্ত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাহলে কী উপকারে আসবে? প্রসেসরের একটি কোরের অতিরিক্ত যে কোরগুলো থাকবে সেগুলো মূলত মাল্টি টাস্কিং এ কাজ করে । আপনার যদি একটি সিঙ্গেল কোর পিসি থাকে এবং এটাকে যদি আপনি ডুয়েল কোরে আপগ্রেড করেন তাহলে বুঝতে পারবেন পিসি লক্ষ্যনীয় মাত্রায় দ্রুতগতির হয়ে গেছে। কীভাবে সেটা হচ্ছে চলুন ব্যাখ্যা করা যাক। "ধরুন আপনি কম্পিউটারে গান শুনছেন এবং একই সাথে ইন্টারনেট ব্রাউজ করছেন। যদি আপনার পিসিতে একটিমাত্র প্রসেসর কোর থাকে তাহলে ইন্টারনেট ব্রাউজার আনরেসপন্সিভ হয়ে যাবে। কারন মিউজিক প্লে করার জন্য যখন একটি প্রসেসর কোর ব্যবহৃত হবে তখন যদি ব্রাউজার অন থাকে তাহলে প্রসেসর কোর এর কাজ দুটি অংশে ভাগ হয়ে যাবে এবং তুলনামূলক বড় কাজটি যথেষ্ট রেসপন্স করতে পারবে না। এক্ষেত্রে দুই বা ততোধিক কোর থাকলে কাজগুলো যথেষ্ট দ্রুত হবে। একাধিক কোর না থাকলে কম্পিউটার কখনোই স্মুথলি কাজ করতে পারবে না।" আসা করি "কোর" জিনিসটা ক্লিয়ার। কোর এর সংখ্যা হিসাবে লিস্টঃ "ডুয়েল কোর – দুটি প্রসেসর ইউনিটকোয়াড কোর - চারটি প্রসেসর ইউনিটহেক্সা কোর - ছয়টি প্রসেসর ইউনিটঅক্টা কোর – আটটি প্রসেসর ইউনিটডেকা কোর – দশটি প্রসেসর ইউনিট ইত্যাদি।" এখন আসা যাক "গিগা হার্জ"এ। "মনে করি, একটি ইন্টেল Core i5-3330 কোয়াড-কোর প্রসেসরের ক্লক স্পিড ৩গিগাহার্জ। এর মানে হলো প্রসেসিং ইউনিটে ৪টি ইন্টেল i5 প্রসেসর আছে যাদের প্রত্যেকটির স্পিড ৩ গিগাহার্জ করে।" এখন আসেন বিট নিয়ে কথা বলি। 32-bit আর 64-bit আসলে বুঝায় একটা প্রসেসর এক সাথে কতটুকু তথ্য র্যামে হেন্ডেল করতে পারে।দশমিকের হিসাবে যেমন ৬৪ বড় ঠিক তেমনি ৩২ বিটের চেয়ে ৬৪ বিট এমনিতেই ফাস্ত হবে, তাই বলে কয়েক বিলিওন গুন বেশি! 64 bit processor চার বিলিওন বারেরও বেশি বার ফিসিকেল মেমরিতে এক্সেস নিতে পারে। (এই টপিকের উপর অনেক বড় কিছু লেখা যায়, কিন্তু টাইমের অভাবে পারলাম না। মামাত ভাই আমাকে প্রশ্ন করেছে সেই গতকাল, আজ মেসেজ লিখছিলাম, ভাবলাম একটা সুন্দর পস্ট হবে, দিয়ে দেই) চিন্তা করতেছি আজকালকার পিচ্ছিগুলার মাথায় এত কিছু কুলায় কেমনে, ওর বয়ষে আমি রেম কি আর মেমরি কি, তাও যানিনা আর সে আমাকে অক্টা কোর প্রসেসর কি জিগায়। ১৪-১৫ বছরের ছেলে এই question করায় তাকে উত্তর দিতে গিয়ে নিজেও কিন্তু গুগোল করে লিখেছি। ভয়ছিল আমার তো ভুল হচ্ছে না?

3328 views

Related Questions