সমাধানের আশায়?

আমি একটা মেয়ের সাথে ৩-৪ বছর সম্পর্ক করেছি কিন্তু কি কারনে যে আমাদের মাঝে ব্রেক আপ হয়েছে তা আমি আজ পর্যন্তও জানতে পারি নি। আমি তাকে ফোন দিলে সে ফোন ধরতো না। আমার কণ্ঠ শুনতে পেলেই ফোন টা কেটে দিতো। কিন্তু ৩ বছর পরে হঠাত করে একদিন রাতে তাকে আমি ফোন করি  (রাত আনুমানিক ১২-১২:৩০) হবে হইতো। আল্লাহ্‌র কি রহমত বুঝায় যায় না। আমি তাকে সমস্ত কষ্টের কথা বলি সেও বলে। এক সময় দেখা গেলো যে সে আমার সাথে ৩-৪ বছর আগের যে সম্পর্ক ছিলো তার চেয়েও বেশি ভালো করে কথা বলা শুরু করে দিলো। প্রায় ২ ঘন্টা বুঝানোর পরে সে আমার সাথে আগের মত হতে রাজি হলো। তো সেই ভাবেই চললো সেই রাত টা। কিন্তু দু:খের বিষয় হলো পরের দিন সকালে যখন আমি তাকে ফোন দিলাম তখনই শুরু হলো আসল বিষয় টা। সে আবার ও সেই আগের দিন গুলোর মত খারাপ ব্যবহার শুরু করলো মনে হলো যে সে যেন আবার ও নতুন করে জন্ম নিলো। মনে হয় যে সে আমাকে চেনেই না। এই ভাবেই চলতে থাকলো ১ বছর এর মত। কিছু দিন আগে সেই আমাকে ফোন দিলো- এ কথা ও কথা এই ভাবে কয়েকদিন চলতে থাকলো। তবে মজার বিষয় কি জানেন? তাকে শুধু রাত ১২টার পরে ফোন দিলে আমার সাথে আমার মত করে কথা বলতো তার আগে বা দিনের বেলায় ফোন দিলে আমার সাথে বাজে ব্যবহার করতো। আমি কারন জানতে চায়লে সে আমাকে বলতো না হঠাত একদিন আমাকে কারন গুলো বললো- সে নাকি এখন অন্য কাউকে ভালোবাসে। আর তার থেকে চলে আসা নাকি তার পক্ষে অসম্ভব। আমি তাকে বলেছিলাম আমার হতে সে বলেছে সে পারবে না। সে এখন সব কিছু ভূলতে পারে কিন্তু তাকে ভূলতে পারবে না। আরেক টা কথা আমি তার সাথে এখন পুরোপুরি ভালো ভাবে কথা বলি শুধু একটু প্রার্থক্য রয়েছে তা হলো সে এখন আমার শুধুই বন্ধু অন্য কিছু না।

 

তবে আমার অনেক খারাপ লাগলো যে, আমি এত দিন ভাবতাম যে আমার ভালোবাসার মানুষ যদি আমাকে ছাড়া সুখি হতে পারে তাহলে আমার ক্ষতি কি বরং আমারই তো সুখ। কেননা যাকে মন দিয়ে ভালোবাসা যায় তার সুখই সর্বক্ষণ নিজের সুখ মনে হয়। কিন্তু সেইদিন সে তার নতুন ভালোবাসার মানুষের সাথে আমার ফোন কনভারেস করেছিলো তখনই জানতে পারলাম সে কতটা সুখে আছে। আল্লাহ্‌র কাছে সর্বক্ষণ দুয়া করি যেন ঐই রকম সুখে আর কারোর ভালোবাসার মানুষ না থাকে। (বন্ধুরা বুঝে নিয়েন কতটা সুখে আছে)।

 

এখন আমি জানতে চাচ্ছি সে কি কোন দিনও আমাকে ভালোবেসেছিলো? নাকি এখনকার মতো তখনও আমাকে নিয়ে অভিনয় করেছিলো।

আপনাদের কাছে যদি এর সমাধান থাকে তাহলে আমি অনেক উপকৃত হবো।

 

বন্ধুরা যদি ভূল কিছু লিখে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই।

2937 views

4 Answers

আসলে আপনার কথা গুলো অনেক কষ্টকর, দুনিয়াতে এমন ছলনাময়ী মানুষ আছে যারা এরকম একটা ছলনা করতে পারে। আমি বুঝতে পারছি আপনি কতটা কষ্টে আছেন। কিন্তু তারপরও কিছু করার নেই কারণ মেয়েটা খুব একটা ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে একটু লোভী স্টাইপের। আপনাকে একটিই উপদেশ দেব আপনি মেয়েটির দিকে না চেয়ে আপনার ভবিষ্যতের দিকে খেয়াল করুন, হয়তো আপনার মা, বাবার, আসা আকাঙ্কা রয়েছে আপনাকে নিয়ে। তাই এটাই বলবো যে মেয়েটাকে ভুলে যান তাহলেই ভালো হবে ।

2937 views Answered

খুব দুঃখ বুঝতে পারছি কিন্তু আপনি মহান,সুন্দর মনের মানুষ এবং প্রকৃত প্রেমিকও বটে। বর্তমানে ছেলেমেয়েরা মনে করে যা প্রেম করলেই তাতেই বিয়ে করতে হবে কিন্তু তারা জানে না যে আসলে প্রেম মানে কি প্রেম মানে হচ্ছে ত্যাগ শিকারর করা, নিজের সুখকে বিষর্জন দেওয়া ভালোবাসার মানুষটির জন্য। এতেই প্রকৃত ভালোবাসার সুখ নিহিত রয়েছে। আর আপনি বললেন যে সে আপনাকে সত্তিকারের ভালোবাসতো কি না। উত্তরটা দেখে আপনিই অবাক হবেন যে সে আপনাকে কখনোও সত্তিকারের ভালোবাসতো না।আর যদি সে আপনাকেই সত্তিকারের ভালোবাসতো তাহলে সে কখনো দ্বিতীয় কোনো ছেলের প্রেমে পড়া তো দুরের কথা তার সাথে কথা বলতেও দ্বিধাবোধ করতো।

2937 views Answered

আপনার কথা প্রশ্নে যা বুজলাম আসলেই আপনার কথা গুলো অনেক কষ্টকর, মেয়েটা আপনাকে কতটুকু ভালবাসত সেটা বলতে পারব না,তবে এটা বলতে পারি মেয়েটা আপনাকে অনেক লাইক করত,আর এভাবে চলে যাওয়াটাও আমি বুঝতে পারছি আপনি কতটা কষ্টে আছেন,কি আর করা যে চলে গেছে সে ত আর ফিরে আসবে না,যে চলে গেছে সে গেছেই ,আর তাই অযথায় মেয়েটার কথা ভেবে নিজের মনকে কষ্ট না দিয়ে তাকে ভুলে যাওয়াটাই আপনার জন্য বেটার বলে আমি মনে করি,তাকে যদি আপনি ফিল করেন তাহলে কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না,মেয়েটা যদি আপনাকে ভুলে সুখে থাকতে পারে তাহলে আপনি কেন তাকে ভুলে থাকতে পারবেন না,জানি কিছুটা কষ্টকর,তবুও কিছু করার নাই,যদি পারেন তাহলে আপনিও আপনার পছন্দের আরেকটা নিউ খুজে নিন,

2937 views Answered

মানুষেরর মন বড়ই বৈচিত্র্য ময়, আর সেই মনেই প্রেমের সৃষ্টি হয়........ মেয়েটি আপনাকে পছন্দ করতো কিন্তুু মন থেকে হয়তো ভালবাসতো না, দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে হয়তো মাঝে মাঝে, তবে আপনি কিন্তুু সত্যিকারের প্রেমিক, মনে কষ্ট দূরে ঠেলে এই মেয়ের থেকে দূরে সরে আসুন এতে আপনারই মঙ্গল হবে.... আর অপেক্ষায় থাকুন এমন একজনের জন্য যে আপনাকে ছেড়ে যাবে না এবং আপনার ভালবাসার মূল্য বুঝবে... শুভকামনা আপনার জন্য....

2937 views Answered

Related Questions

Next steps